গত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দামে কৃষক থেকে ধান চাল সংগ্রহ শুরু করেছে সরকার, যাতে আমাদের কৃষক ভাইয়েরা তাদের উৎপাদনের ন্যায্য মূলটা পায়, আমরা আশা করব এতে সকলের সহযোগীতা এ বছর সমাপ্ত করতে পারব। আর কৃষক পর্যায়ে যদি কেউ কোনো প্রকার হয়রানীর শিকার হয় তবে তা আমরা কঠোর হস্তে দমন করব। নেত্রকোনার হাওর উপজেলা মোহনগঞ্জে এবার ধান কাটার মৌসুমেই অভ্যন্তরীণ বোরো ধান , চাল সংগ্রহ ২০২৫ এর উদ্বোধনের সময় এ কথা বলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় মোহনগঞ্জ উপজেলা এলসিডি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর।জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা উপজেলাসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তারা উপস্তিত ছিলেন। পরে সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে কৃষক, মিল মালিক, খাদ্য বিভাগীয় কর্মকর্তা এবং অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের সঙ্গে কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না। যদি খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায়, তা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাফিকুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোয়েতাছেমুর রহমান, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, স্থানীয় কৃষক ও কর্মকর্তা-পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় কৃষকরা যেন না ঠকেন এবং তাদের ফসলের প্রাপ্য মূল্য যেন সঠিকভাবে পেয়ে থাকেন সে দিকে খেয়াল রাখতে খাদ্য অধিদপ্তর, কৃষিবিভাগ ও মিল মালিকদের নির্দেশনা দেওয়া হয়।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার দশ উপজেলায় ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট সময়সীমার মধ্যে এ বছর চলতি বোরো মওসুমে ৩৬ টাকা কেজি দরে ১৩ হাজার ৪৩২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬১ হাজার ১৬১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থিতা ঘোষণা করেছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। Read more

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা, উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ
রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা, উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় Read more

পাকিস্তানের গোলায় আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু
পাকিস্তানের গোলায় আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলাকালে জম্মু-কাশ্মীরে গোলার আঘাতে আহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আরেক সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) মারা যান Read more

মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩

মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কেলান্তান ইমিগ্রেশন বিভাগ।সোমবার (১৪ এপ্রিল) ভোর Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মো. আলিমুল নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। শুক্রবার (২৫ Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৩১৯
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৩১৯

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন