টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বসতঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় ট্রাকটি উল্টে গিয়ে ঘরে ঘুমিয়ে থাকা এক নারী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেপিবাড়ি মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রমেচা বেগম (৫৫), তিনি উপজেলার টেপিবাড়ি গ্রামের আব্দুল কদ্দুসের স্ত্রী।পরিবার ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায়ের পর রমেচা বেগম ঘুমিয়ে পড়েন এবং তার স্বামী কদ্দুস মসজিদে নামাজ পড়তে যান। এরই মাঝে জামালপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বসতঘরে উল্টে যায়। সেই ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় রমেচা বেগমের  মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক চালককে থানায় নিয়ে যায়।‎এ ব্যাপারে ভূঞাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অনন্ত দাস সত্যতা নিশ্চিত করে বলেন, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের চাপা পড়ে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা
হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা

নোয়াখালীর হাতিয়ায় ১৭ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘সমুদ্র বিলাস’ নামের একটি স্পিড বোটের তেল শেষ হয়ে Read more

আশুরার গুরুত্ব ও ফজিলত
আশুরার গুরুত্ব ও ফজিলত

মুহররম হিজরি সনের প্রথম মাস। বাংলা ও ইংরেজি সনের প্রথম দিনকে আমরা যেভাবে উৎযাপন করি, হিজরি সনের ক্ষেত্রে তা করি Read more

গাজা যুদ্ধ অবসানে ইসরায়েলের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ
গাজা যুদ্ধ অবসানে ইসরায়েলের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাজারো মানুষ গাজায় যুদ্ধ বন্ধ করে বন্দিদের মুক্তির চুক্তি করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। খবর এএফপির।বিক্ষোভকারীরা Read more

ইরানে ‘রেড লাইন’ ঘোষণা
ইরানে ‘রেড লাইন’ ঘোষণা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে Read more

ডাকসু নির্বাচন: শীর্ষ ৩ পদেই বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা
ডাকসু নির্বাচন: শীর্ষ ৩ পদেই বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলে ফলাফল ঘোষণা হয়েছে। এতে শীর্ষ ৩ পদেই এগিয়ে আছেন শিবির সমর্থিত Read more

চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে
চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন