গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। বুধবার (২৩ এপ্রিল) ভোকেশনাল আইসিটি পরীক্ষার সময় এ অনিয়ম ধরা পড়ে।ঘটনাটি ঘটে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। অভিযুক্তরা হলেন,কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,হল সুপার হুমায়ুন কবির,আইসিটি বিভাগের শিক্ষক ও পর্যবেক্ষক কামরুল ইসলামজানা যায়,পরীক্ষাকালে দায়িত্বে থাকা পর্যবেক্ষক কামরুল ইসলামের আচরণে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে উপস্থিত থেকে বিষয়টি শনাক্ত করলে তৎক্ষণাৎ তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।পরবর্তীতে কেন্দ্রের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়,জসিম উদ্দিন, প্রধান শিক্ষক, খালপাড় পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় (নতুন কেন্দ্র সচিব)আবু নাঈম, প্রধান শিক্ষক, আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয় (নতুন হল সুপার)জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (নতুন পর্যবেক্ষক)উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।শিক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।ঘটনার পর স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশাসনের পদক্ষেপ সন্তোষজনক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশাসন জানিয়েছে, বাকি পরীক্ষাগুলোতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক ২নং ওয়ার্ডের দুইবারের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিলের ওপর হামলা মামলার প্রধান আসামি Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ
চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম রুপা জব্দ করেছে। শনিবার (৯ আগস্ট) সকালে দামুড়হুদা Read more

কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২
কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।শুক্রবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মুলিয়া Read more

প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে
প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে

প্রত্যাহারের জন্য সরকারকে প্রায় ১৬ হাজার মামলার একটি তালিকা দিয়েছে বিএনপি। অন্যদিকে, জামায়াতে ইসলামী ১২শ’ এবং হেফাজতে ইসলাম ৪৪টি মামলার তালিকা Read more

নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবন
নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবন

নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়েছে পুরো সুন্দরবন। সুন্দরবনের কোথাও সাড়ে তিন ফুট আবার কোথাও আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত Read more

২২ বছর পর চ্যাম্পিয়ন মেডামেডান স্পোর্টিং ক্লাব
২২ বছর পর চ্যাম্পিয়ন মেডামেডান স্পোর্টিং ক্লাব

পেশাদার লিগে প্রথমবার এবং বাংলাদেশ ফুটবল লিগে ২২ বছর পর চ্যাম্পিয়ন হলো মেডামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন