নেত্রকোনা কেন্দুয়ার সাবেক পৌর মেয়র ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন-  কেন্দুয়া উপজেলার পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া। একই সাথে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুলকেও আটক করে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তাদের দুজনকেই আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে তাদেরকে নেত্রকোনা জেলা পৌরসভাধীন মদন বাসস্ট্যান্ড এলাকা আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের (এসআই) উপ পরিদর্শক মো. ইকবাল  হোসেন ও তার সঙ্গে থাকা ডিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারী করে তাদের আটক করে।গোয়েন্দা পুলিশের (এসআই) উপ পরিদর্শক মো. ইকবাল  হোসেন জানান, গত ৫ আগস্টে  অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ভীতি-সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে সিএনজি ও গাড়ী ভাঙচুরসহ অগ্নি সংযোগ করে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটানো এবং যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে দায়ের করা মামলার আসামি হিসেবে দুজনকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়। মামলাটি দায়ের করেছিলেন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অরঙ্গবাদ (বড় কাইলাটী) গ্রামের মৃত রজমান আলীর ছেলে আব্দুল আজিজ (৫৬)।মো. ইকবাল হোসেন আরও জানান, “গোপনীয় তথ্যের ভিত্তিতে কেন্দুয়ার সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া এবং একই উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুলকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদেরকে ৫ আগস্টে সংগঠিত একটি বিস্ফোরক মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে বুধবার (২৩ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।এদিকে নাম না প্রকাশ করার শর্তে বিএনপির এক নেতা ও দুজন আইনজীবী জানান, ঘটনা কেন্দুয়ার। আসামীরাও কেন্দুয়ার কিন্তু মামলার বাদী নেত্রকোনা সদরের। এই বিষয়টি একেবারেই হাস্যকর এবং মামলাটি সাহানো সহজেই বোঝা যায়। কোন বাণিজ্য বা লেনদেনেরও বিষয় হয়ে থাকতে পারে। যারা মামলা করেছেন বা মামলাটি গ্রহন করেছেন তারাও সতর্ক থাকলে ওই এলাকার কাউকে বাদী করতে পারতেন। মামলাটি কেন্দুয়া থানার হলেও গ্রহণযোগ্যতা থাকতো। এখন এই মামলায় কার কার লাভ হলো সেটাই ক্ষতিয়ে দেখবার বিষয়। এভাবে মামলা বাণিজ্য বন্ধ না হলে আওয়ামীলীগের অন্যায়ের সঠিক বিচার করাও বৃথা যেতে পারে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিকারুননিসায় ফলাফলে ভাটা,কমেছে পাসের হার ও জিপিএ-৫
ভিকারুননিসায় ফলাফলে ভাটা,কমেছে পাসের হার ও জিপিএ-৫

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছেন ২ হাজার ৪৩৪ শিক্ষার্থী। এখান থেকে Read more

নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত, সিরিজ জিতল বাংলাদেশ
নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত, সিরিজ জিতল বাংলাদেশ

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজ সেরা হয়েছেন লিটন Read more

তারেক রহমানকে সংবর্ধনা জানাতে বিএনপির কমিটি গঠন
তারেক রহমানকে সংবর্ধনা জানাতে বিএনপির কমিটি গঠন

দীর্ঘ বছর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ওই দিন ঢাকার Read more

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা
ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, মাননীয়, ঈদ Read more

সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা
সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন