ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীর পেহেলগাম মঙ্গলবার (২২ এপ্রিল) পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৭ জন। এ  ঘটনায় জড়িত তিন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে হামলার ঘটনার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তৈয়বার (এলইটি) একটি সশস্ত্র প্রক্সি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ।দেশটির নিরাপত্তা সংস্থা জানিয়েছে, নৃশংস এই হামলার সঙ্গে জড়িতরা সবাই লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যে অন্তত দুজন বিদেশি বলেও ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যমটি বলছে, এমন নির্মম ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা সংস্থাগুলো সন্ত্রাসীদের খুঁজে বের করতে এবং এই হামলার পিছনের সকল পরিকল্পনা উদঘাটনে সর্বাত্মক চেষ্টা করছে।প্রতিবেদনে আরও বলা হয়, বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন যে প্রথমে সন্ত্রাসীরা তাদের ধর্ম কী তা জিজ্ঞেস করে এবং তারপরে গুলি করে হত্যা করে। নিহতদের মরদেহ এখন তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বিমান সংস্থাগুলোকে ভাড়া নিয়ন্ত্রণ করতে বলেছেন যাতে কাশ্মীরে আটকে থাকা পর্যটকরা তাদের বাড়িতে ফিরে যেতে পারে। সন্ত্রাসী হামলার পর দিল্লি ও মুম্বাইসহ দেশের প্রধান শহরগুলোতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শোকজের জবাব দিতে ৭ দিন সময় চান ফজলুর, বিএনপি দিল ২৪ ঘণ্টা
শোকজের জবাব দিতে ৭ দিন সময় চান ফজলুর, বিএনপি দিল ২৪ ঘণ্টা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৫আগস্ট) বিএনপির দপ্তর সূত্রে Read more

চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর Read more

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে Read more

কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।অবশ্য এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি Read more

ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতা কর্ণেল আজিম উল্লাহ বাহারের অনুসারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ Read more

ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই ৩ গোল হজম করে তারা। তবে বিরতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন