হবিগঞ্জ জেলার মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মাধবপুর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রবিবার (২০ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের দেশে ফিরিয়ে আনে বিজিবি।ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই কিছু লোক বাংলাদেশি দুই কৃষককে মারধর করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিকআপ ভ্যানে ওঠানোর সময়ও তাদের মারধর করা হয়। ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)। জানা গেছে, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের কাছে রবিবার বিকেল পৌনে ৬টার দিকে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে হস্তান্তর করে। সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন ভারতীয় হাইক‌মিশনার
ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন ভারতীয় হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৬ Read more

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, শীর্ষে সৌদির রিয়াদ
‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, শীর্ষে সৌদির রিয়াদ

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৩২ স্কোর নিয়ে ষষ্ঠ Read more

রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু
রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় ইরানের কাছে একটি বার্তা পাঠানোর অনুরোধ করেছেন।ডিপ্লোম্যাটিক সূত্রের Read more

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন ফখরুল
চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে আজ রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত কয়েকদিন ধরে Read more

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিলের রায় ঘোষণা শুরু
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিলের রায় ঘোষণা শুরু

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রশ্নে হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার Read more

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন