পাবনার কয়েকটি এলাকায় আলাদা তিনটি অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, গুলি সহ বেশকিছু মাদকদ্রব্য জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জড়িত চারজনকে আটক করা হয়।সোমবার (২১ এপ্রিল) বিভিন্ন সময়ে পাবনা সদর উপজেলার কাশিপুর, হেমায়েতপুর মালিথা পাড়া এবং মোহরপুর এলাকায় অভিযান চালিয়ে জব্দ ও আটক করা হয়।এদিন বিকেলে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেসব্রিফিং এ এসব তথ্য জানান।আটককৃতরা হলেন, পাবনা সদরের দোহারপাড়া এলাকার মৃত শেখ ফরিদের ছেলে জাহিদ হাসান রানা (৩৩), হেমায়েতপুর মালিথা পাড়া এলাকার এস এম আজমের ছেলে সাজ্জাদ হোসেন (২৬), কিসমত প্রতাপপুর এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল রানা (৪১) ও মোহরপুর এলাকার কুদ্দুস শেখের ছেলে রাসেল হোসেন (৪৫)।জব্দকৃত অস্ত্র-মাদকের মধ্যে রয়েছে, একটি বিদেশী পিস্তল, ৬২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ৪ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম হেরোইন এবং একটি বিদেশী শটগান ও ৫ রাউন্ড শর্টগানের গুলি।পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন বলেন, পাবনা ডিবির ওসি হাসান বাসির এর নেতৃত্বে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের  কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদ হাসান রানা কে আটক ও তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এছাড়া একই টিম হেমায়েতপুর মালিথা পাড়া এলাকায় এস এম আজম এর মালিকানাধীন পুকুরের মধ্যে অবস্থিত টিনের ঘরের ভিতর অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ও আব্দুল রানা কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সচল বিদেশী ৭.৬৫ পিস্তল, ওই পিস্তলের দু’টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড ৭.৬৫ এর তাজা গুলি, ২২ বোরের ৪৯ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ও ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।অপরদিকে ডিবির এসআই (নিঃ) বেনু রায় এর নেতৃত্বে একটি টিম পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মোহরপুরগ্রামের সুতার কারখানার পিছনে অভিযান চালিয়ে রাসেল হোসেন কে আটক করা হয়। এ সময় তার বসতঘরের চৌকির তোষকের নিচ থেকে জব্দ করা হয় একটি বিদেশি ১২ বোরের তুরস্কের তৈরী শর্টগান এবং ৫ রাউন্ড শর্টগানের গুলি।পুলিশ সুপার আরো জানান, এসব ঘটনায় পাবনা সদর থানায় পৃথক পৃথক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর আটক চারজনকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার Read more

‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’
‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’

ভারতে বিদেশি আক্রমণ ও উপনিবেশিক শাসনের কারণে হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বুধবার Read more

গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৯
গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৯

অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলের হামলায় ৪ ফিলিস্তিনি সাংবাদিকসহ ১৯ জন নিহত হয়েছেন।সোমবার (২৫ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় Read more

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে। সোমবার (০৭ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির Read more

`ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে’
`ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে’

ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু।বৃহস্পতিবার (২২ Read more

নেত্রকোনায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
নেত্রকোনায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

নেত্রকোনার আটপাড়ায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে পদ বঞ্চিতদের একাংশ ঝাড়ু মিছিল ও পুশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন