আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট না বসাতে এবং এ সংক্রান্ত কোনো টেন্ডার না দেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছে জহুরুল ইসলাম সিটি সোসাইটি।আজ সোমবার (২১ এপ্রিল) সোসাইটির নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা জানান, সম্প্রতি সোসাইটির পক্ষ থেকে ডিএসসিসির প্রশাসক বরাবর একটি চিঠি দেওয়া হয়, যা গতকাল (২০ এপ্রিল) করপোরেশনের সম্পত্তি বিভাগ গ্রহণ করে।চিঠির শুরুতেই বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চ আফতাবনগর এলাকায় পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ (স্টে অর্ডার) জারি করেছিল। চিঠির সঙ্গে আদালতের রায়ের কপিও সংযুক্ত করা হয়।চিঠিতে বলা হয়, বাড্ডা থানাধীন আফতাবনগর একটি বৃহৎ আবাসিক এলাকা, যেখানে প্রায় তিন লক্ষ মানুষ বসবাস করেন। এখানে বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আইনজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষ এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, হোস্টেল, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, অতীতে হাট বসানোর কারণে এলাকাবাসীকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে। অপরিকল্পিতভাবে পানি লাইন স্থাপন ও পরবর্তী সময়ে তা ঠিকভাবে মেরামত না করায় অনেককে নোংরা পানি ব্যবহার করতে হয়েছে। রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় মৃতদেহ দাফনে বিলম্ব ঘটে। হাট শেষে মাসের পর মাস ময়লা-আবর্জনা না সরানোয় দূষণ ও মশার উপদ্রব বেড়ে যায়। এছাড়া রামপুরা ব্রিজ ও প্রধান সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। চিঠিতে আরও বলা হয়, এসব দুর্ভোগের প্রেক্ষিতে এলাকাবাসী ঈদুল আজহা-২০২৪ এর আগে উচ্চ আদালতে রিট দায়ের করে এবং আদালত আফতাবনগরে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও ওই আদেশ বহাল থাকে এবং ২০২৪ সালের কোরবানির ঈদে দুই সিটি করপোরেশনই হাটের টেন্ডার বাতিল করে।চিঠিতে, আদালতের আদেশ ও পূর্বের অভিজ্ঞতা বিবেচনায়, আসন্ন কোরবানির ঈদ ২০২৫ উপলক্ষ্যে আফতাবনগর এলাকায় কোনো পশুর হাট বসানোর অনুমতি না দেওয়ার জন্য আবেদন জানানো হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!
কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!

জাতীয় নির্বাচন, জেলা ও উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ব্যবসায়ী সমিতির নির্বাচনসহ বিভিন্ন সংগঠনের নির্বাচনের সঙ্গে দেশের মানুষ বেশ পরিচিত। Read more

যে সংস্থা মার্কিন ট্রেজারি বন্ড কিনবে, তাদের সদরদপ্তরে হামলা হবে: ইরান
যে সংস্থা মার্কিন ট্রেজারি বন্ড কিনবে, তাদের সদরদপ্তরে হামলা হবে: ইরান

আন্তর্জাতিক বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোতে অর্থায়নকারী সংস্থাগুলোকে এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা Read more

ভৈরবে ছিনতাইয়ের প্রতিকার চেয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুব সমাজ
ভৈরবে ছিনতাইয়ের প্রতিকার চেয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুব সমাজ

কিশোরগঞ্জের ভৈরবে অহরহ ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির হয়েছেন শতাধিক ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।শনিবার (২ Read more

উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!
উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় হাইওয়েতে ওপরে ঝকঝকে ফ্লাইওভার। আর নিচের অংশ যেন ভাগাড়। কি নেই সেখানে? ময়লা-আবর্জনা, বাস-ট্রাকের স্ট্যান্ড, বিচিত্র দোকানপাট Read more

জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়
জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এ বছর প্রথমবারের মতো নারীদের ডাইভিং ও Read more

ভোলায় আ.লীগ নেতার নির্দেশে সাংবাদিকের ওপর হামলা
ভোলায় আ.লীগ নেতার নির্দেশে সাংবাদিকের ওপর হামলা

ভোলার বোরহানউদ্দিনে জায়গা-জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি (ভোলা) পরাণ আহসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন