২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।রবিবার (২০ এপ্রিল) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্পসহ ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক বৈঠকে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা। পায়রা সমুদ্র বন্দর ব্যর্থ হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা সমুদ্র বন্দরও হবে না, খালের বন্দরও হবে না। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ২টি বগি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত Read more

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ Read more

বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল
বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) Read more

কিশোরগঞ্জে ওসির ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জে ওসির ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লিটন মিয়ার ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অপকর্মের নানা দিক তুলে ধরে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

গেরীপুরে হিল্লা বিয়ের নামে গৃহবধু প্রতারণার শিকার!
গেরীপুরে হিল্লা বিয়ের নামে গৃহবধু প্রতারণার শিকার!

ময়মনসিংহের গৌরীপুরে হিল্লা বিয়ের নামে প্রতারণার শিকার হয়েছেন এক নারী। পরকীয়া প্রেমিকাকে ঘরে তুলতে তার স্বামী এমন ঘটনা সাজিয়েছেন বলে Read more

শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস, সেবা নিতে গিয়েও আতঙ্কে মানুষ!
শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস, সেবা নিতে গিয়েও আতঙ্কে মানুষ!

ঝুকিপূর্ণ জরাজীর্ণ পুরাতন ভবনেই চলছে শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কাজ। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ ও দেয়াল চুঁইয়ে পানিতে মেঝে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন