ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতিমা হাসৌনা গত বুধবার (১৬ এপ্রিল) নিহত হয়েছেন। ওই হামলায় তার পরিবারের আরও ৯ সদস্য নিহত হয়েছেন। তবে গাজায় বসবাসরত তরুণ ফটোসাংবাদিক ফাতিমা হাসুনা জানতেন, মৃত্যু তার দোরগোড়ায়। কারণ—গাজায় ১৮ মাস ধরে যুদ্ধের ছবি তুলছেন তিনি। মৃত্যু যেকোনো সময় আসবে জেনেও আবদার ছিলো শুধু একটাই: চুপচাপ এই পৃথিবী থেকে চলে যেতে চান না ফাতিমা।তাই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি যদি মারা যাই, তাহলে ইচ্ছা শুধু এটাই যে আমার মৃত্যু যেন হয় কোলাহলপূর্ণ। আমি শুধু সংবাদের শিরোনাম বা একটি সংখ্যা হতে চাই না। চাই এমন এক মৃত্যু, যা বিশ্ব শুনবে; এমন এক প্রভাব, যা সময়ের সাথে রয়ে যাবে; এমন এক ছবি, যা সময় বা স্থানের গর্ভে ঢাকা পড়বে না।’যা লিখলেন, তাই হয়েছে। হয়তো দয়াময় ঈশ্বর তার ইচ্ছাগুলো শুনেছেন। তবে, বাস্তবে যা ঘটেছে, ভয়াবহ ও হৃদয়বিদারক। কারণ— ইসরায়েলি বিমান হামলায় ফটো জার্নালিস্ট ফাতিমা হাসুনা ও তার পরিবারের ১০ সদস্য ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।গত বুধবার (১৬ এপ্রিল) তার বিয়ের মাত্র কয়েক দিন আগে, ২৫ বছর বয়সী ফাতিমা উত্তর গাজায় তার বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। তার গর্ভবতী বোনসহ পরিবারের আরও ১০ সদস্যও এই হামলায় প্রাণ হারান।আসন্ন কান উৎসবে তথ্যচিত্র ‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ প্রদর্শিত হবে। তথ্যচিত্রটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ফাতিমা। গতকাল সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যচিত্রটি ঘোষণার একদিন পরই গাজা সিটিতে ফাতিমার বাড়িতে হামলা চালায় ইসরায়েল।ইরানি পরিচালক সেপিদেহ ফারসি নির্মিত ‘পুট ইয়র সোল অন ইয়র হ্যান্ড অ্যান্ড ওয়াক’  শীর্ষক এই চলচ্চিত্রে হাসুনা ও ফারসির ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজায় ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন ও যন্ত্রণার গল্প বলা হয়েছে। ফারসির বর্ণনায়, হাসুনা হয়ে উঠেছিলেন ‘গাজায় আমার একমাত্র চোখ: প্রাণবন্ত ও জীবনোচ্ছ্বল। আমি তার হাসি, কান্না, আশা ও হতাশা সবই ধারণ করেছি’।ফাতিমার মৃত্যুর পর ফারসি বলেন, ‘আমি হারালাম আমার গাজার চোখকে। যাকে দিয়ে গাজার মানুষগুলোকে দেখতে পারতাম। ফাতিমা ছিল এক উজ্জ্বল আলো, যে গাজার বেদনা ও সংগ্রামকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে’।এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এটি ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের ওপর হামলায় জড়িত এক হামাস সদস্যকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের নেতা নিহত
নড়াইলে প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ শেখ (৫০)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা Read more

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (১২ Read more

গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার
গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয় (২৬) কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মো. হাসান Read more

ওসমান হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
ওসমান হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। Read more

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম আকন (৪৪) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের Read more

একই স্কুলে পাঁচ শিক্ষকই হিন্দু, ইসলাম শিক্ষা ব্যাহত
একই স্কুলে পাঁচ শিক্ষকই হিন্দু, ইসলাম শিক্ষা ব্যাহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ চাড়োল পতিলা ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৯৪ জন মুসলিম শিক্ষার্থী। বিদ্যালয়টিতে ছয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন