সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিলা, কক্সবাজার, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের আনোয়ারায় মাটি কাটার মহোৎসব
চট্টগ্রামের আনোয়ারায় মাটি কাটার মহোৎসব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি জমি দখল করে প্রকাশ্যে মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। স্থানীয় এক বিএনপি নেতার প্রত্যক্ষ মদদে উপজেলার Read more

মির্জাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক, তিন বছর পর স্বামী গ্রেপ্তার!
মির্জাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক, তিন বছর পর স্বামী গ্রেপ্তার!

টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছর আগে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিয়ে সিঙ্গাপুর পালিয়ে যান নাজিম দেওয়ান (৪২)। এরপর আদালত তার Read more

জন্মসনদ না থাকলেও প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
জন্মসনদ না থাকলেও প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

জন্মসনদ থাকুক বা না থাকুক, কোনো অজুহাতে একটি শিশুও যেন বাদ না যায় বলে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।মঙ্গলবার Read more

সিনেমা হল বানাবেন শাকিব খান
সিনেমা হল বানাবেন শাকিব খান

বাংলা সিনেমার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। ১ হাজার কোটি টাকার তহবিল থেকে স্বল্প Read more

বাড়তে পারে দিনের তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা
বাড়তে পারে দিনের তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।মঙ্গলবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন