কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে নির্যাতনের ঘটনায় ইমাম হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইমাম হোসেন কান্দাল গ্রামের আশরাফ হাজী বাড়ির মৃত ছবর আলীর ছেলে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর কান্দাল গ্রামে ওই নারীর নিজ ঘরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে তিন যুবক ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তার মুখ কাপড় দিয়ে বেঁধে এবং হাত-পা লোহার শিকল দিয়ে তালা মেরে একাধিকজন মিলে তাকে নির্যাতন করে। এসময় ঘর থেকে নগদ ১ লাখ ৭১ হাজার টাকা, প্রায় ১০ আনা স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেয় তারা।ভুক্তভোগী নারী জানান, রাতে তিনি তার দুই বছরের কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। পাশের কক্ষে ছিলেন তার ৭০ বছর বয়সী অসুস্থ শাশুড়ি। রাত ১২টার পর তিনজন যুবক হঠাৎ ঘরে ঢুকে এ ঘটনা ঘটায়। পরে তার শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।পরদিন শুক্রবার ওই নারী নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মামলা রেকর্ড করে। মামলায় দুইজনের নাম উল্লেখসহ একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে ধানক্ষেতে রাসেল ভাইপার সাপ কৃষকের আতঙ্ক
ধামইরহাটে ধানক্ষেতে রাসেল ভাইপার সাপ কৃষকের আতঙ্ক

নওগাঁর ধামইরহাটে কৃষকের আমন ধান কাটতে গিয়ে দেখা মিলছে রাসেল ভাইপার সাপ। পরে সাপটি লাঠি দিয়ে মেরে ফেলা হয়েছে। এমন Read more

গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে
গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত তারিক সাইফ মামুন (৫০) চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত Read more

জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২
জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরে মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের Read more

বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন Read more

টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল

অ্যানফিল্ডে শিরোপা উৎসব করার সব প্রস্তুতি নিয়ে এসেছিলেন লিভারপুলের ফুটবলার ও সমর্থকরা। কিন্তু শুরুতেই গোল হজম করে নিস্তব্ধতা নেমে আসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন