তরুণ আলেমদের জেগে উঠতে পরামর্শ দিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৃজনশীলতা ও পরিশীলিত সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, সৃজনশীল লেখনি, সাংবাদিকতা প্রভৃতি ক্ষেত্রে আলেমদের তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে হবে।শনিবার (১৯ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাবাড়ি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, কেবল ভাষাপ্রেম, নৈতিকতা ও সাহিত্যিক সৌন্দর্যবোধ নয়, বরং চিন্তার গভীরতা ও প্রকাশভঙ্গির সঠিকতা নিরূপণের ক্ষেত্রে আলেমরা নির্ভরযোগ্য হয়ে উঠেছে। সাহিত্য ও সংস্কৃতিতে আলেমদের এরূপ সংশ্লিষ্টতা তাদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।‘বাংলাবাড়ি’র কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি আমাদের জাতিসত্তার প্রাণ। এই ভাষার স্বকীয়তা রক্ষা, বিশুদ্ধ চর্চা এবং শিল্প-সাহিত্যের সঠিক দিকনির্দেশনার জন্য বাংলাবাড়ি সংগঠনটির উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা ও সৃজনশীলতার জগতে আত্মপ্রকাশের জন্য অনেক তরুণ, শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের প্রস্তুত করছে।জামিয়া আহলিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক মাওলানা খলিল আহমদ কুরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় যাকাত বোর্ডের সদস্য মুফতি জসীমুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ কাওছার উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মনির, হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ ও আল-মানাহিল ওয়ালফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বাংলাবাড়ি বাংলা শুদ্ধ উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা শেখার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। বাংলাবাড়ি ফাউন্ডেশনের অধীনে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটি লেখালেখি কর্মশালা, সংবর্ধনা, আলোচনা সভা ও সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করে।এর আগে উপদেষ্টা নূরানী ত’ তালিমুল কোরআন বোর্ড হাটহাজারীর প্রধান কেন্দ্রে একটি প্রশিক্ষণ কোর্স ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণ কোর্সে ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৯ Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

জেলার কামারখন্দে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। বুধবার (২৮ মে) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর Read more

শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেড-এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) বিকেল Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের

ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা।গতকাল শুক্রবার এবং আজ শনিবার  বেলার Read more

ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা
ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রসের কদর বেড়ে যাওয়ায় প্রতিদিনেই ভিড় করে রস পান করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতারা।এই সুস্বাদু খেজুরের রস Read more

নাটোরের বড়াইগ্রামে পানিভর্তি চাড়িতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পানিভর্তি চাড়িতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পুকুরে খাবার দেওয়া ও মোটরের পানি সংরক্ষণ করা পানি ভর্তি চাড়িতে পড়ে আলী হোসেন নামের ১ বছর ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন