গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা সালেহা বেগম।এমনটাই জানিয়েছে পুলিশ। নিহত দুই ভাই-বোন হলেন- মালিহা আক্তার (৬) ও মো. আবদুল্লাহ (৪)। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামের একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটে। ওই ফ্ল্যাট থেকেই পুলিশ রক্তাক্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে উদ্ধার করা হয় রক্তমাখা একটি বঁটি।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান গণমাধ্যম কর্মীদের শনিবার (১৯ এপ্রিল) সকালে জানান, শুক্রবার মধ্যরাতে পুলিশি জিজ্ঞাসাবাদে সালেহা বেগম নিজেই সন্তান হত্যার কথা স্বীকার করেন। তবে কী কারণে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত শিশুদের বাবা আবদুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে টঙ্গীর সেতু ভিলায় ভাড়া থাকতেন।পুলিশ জানায়, ফ্ল্যাটে বসানো সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় ওই বাসায় সালেহা বেগম ছাড়া আর কেউ যাতায়াত করেননি। ঘটনার পর তিনি নিজেই পাশের বাড়ি থেকে দুই দেবরকে ডেকে আনেন। তাঁর কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্দেহ তৈরি হয় এবং সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে মধ্যরাতে তিনি হত্যার দায় স্বীকার করেন।পরিবারের সদস্যরা জানান, সালেহা বেগম মাইগ্রেনজনিত সমস্যায় ভুগতেন। তবে মানসিক কোনো জটিলতা ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, তিন সন্তানের মধ্যে বড় মেয়ে ছিল নানার বাড়িতে। ঘটনার দিন দুপুরে শিশুদের বাবা, মা ও দাদি একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর মা ঘুমিয়ে পড়েন, দাদি ওপরতলায় বেড়াতে যান, আর বাবা বাইরে চলে যান। কিছু সময় পর সালেহার চিৎকারে দাদি নিচে এসে রক্তাক্ত দুই শিশুর দেহ দেখতে পান। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁয়, বসলেন বিয়ের পিঁড়িতে
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁয়, বসলেন বিয়ের পিঁড়িতে

তাদের দেশ ভিন্ন। ভাষাও আলাদা। বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় Read more

পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু
পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চরম গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন মিয়া (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ Read more

কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে কেরানীগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে Read more

১১ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা
১১ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা

বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রেখে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে। Read more

‘জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায়’
‘জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায়’

জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির Read more

মহাসড়কে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতদল
মহাসড়কে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতদল

মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ১৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল এ সময় ট্রাক চালকসহ তিনজনের হাত-পা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন