রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম হোসেন (৫২) নামের এক বাসচালককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলে, ৪৮ ঘণ্টার মধ্যে র‍্যাব-৫ এর অভিযানে নওগাঁ সদর থেকে মামলার প্রধান দুই আসামী নান্টু ও খোকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় র‍্যাব ৫ এর সদর দপ্তরে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছে।  শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টায় নওগাঁ সদর থানার রামরায়পুর আড়ারাপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত এই দু’জন আসামীকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ পিএসসি-এর নির্দেশনায় এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।জানা গেছে, নিহত আকরাম হোসেন তালাইমারি শহিদ মিনার এলাকার বাসিন্দা এবং পেশায় একজন বাস ড্রাইভার ছিলেন। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্র জানায়, নিহত আকরাম হোসেনের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল প্রতিবেশী নান্টু ও তার সহযোগীরা। গত ১৬ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় মেয়েটি প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় নান্টু ও তার দল তাকে অটোরিকশা থেকে নামার পর গালিগালাজ ও হেনস্তা করে। মেয়েটি বিষয়টি তাৎক্ষণিকভাবে তার বাবাকে জানান। এরপর আকরাম হোসেন প্রতিবাদস্বরূপ নান্টুর বাবার কাছে বিষয়টি অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে নান্টু এবং তার সহযোগীরা রাত ১০টার দিকে আকরামের ছেলে ইমাম হোসেনকে রাস্তায় একা পেয়ে হামলা চালায়। ইমাম চিৎকার করলে তার বাবা আকরাম হোসেন ছুটে আসেন এবং তাকেও এলোপাথাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়দের সহায়তায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পরদিন এলাকাবাসী রাজশাহীর তালাইমারি শহিদ মিনার এলাকায় লাশ নিয়ে মানববন্ধন করেন এবং দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার পরদিন নিহতের ছেলে মো. ইমাম হোসেন বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ ও ৩-৪ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না। অপরাধী যেখানেই থাকুক, র‍্যাব তাদের খুঁজে বের করবে এবং আইনের আওতায় আনবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে পাশ করেনি কেউ
রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে পাশ করেনি কেউ

সদ্য প্রকাশিত এইচএসসি'র ফলাফলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন মহাবিদ্যালয় থেকে ১২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করলেও কেউ Read more

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী Read more

সখিপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সখিপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন আনু সরকারের গ্রামে শাহজালাল সরদারের বাসায় অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলেছিল ফরিদ গাজী (৩০)। Read more

শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল নিউজিল্যান্ড
শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে ১-১ এ সমতা বিরাজ করছে সিরিজে।বৃহস্পতিবার (৬ Read more

ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারের সামনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন