কক্সবাজার সদরের খরুলিয়া হিন্দুপাড়ার টেকে রাস্তায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহতের নাম শাহাব উদ্দিন (২৮)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শূকমনিয়া গ্রামের বাসিন্দা। শাহাব কক্সবাজার শহরের কলাতলী এলাকার ‘ওয়ার্ড বিচ রিসোর্ট’-এর একজন ব্যবসায়ী ছিলেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত্রি পৌনে ৯ টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাকের সঙ্গে খরুলিয়া টেক হিন্দু পাড়া এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শাহাব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দু রশিদ। তিনি বলেন, “শাহাব উদ্দিন এলাকার একজন উদ্যমী ও পরিশ্রমী তরুণ ছিলেন। খবর নিয়ে জানতে পেরেছি তার এই আকস্মিক মৃত্যুতে তার পুরো গ্রাম বাকরুদ্ধ। পরিবার, সমাজ ও এলাকাবাসী তার শূন্যতা কখনো পূরণ করতে পারবে না।”এদিকে এই মর্মান্তিক ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শোকের ছায়া নেমে এসেছে। বহু মানুষ হৃদয়বিদারক বার্তা দিয়ে নিহত শাহাব উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার হাস্যোজ্জ্বল মুখ, বিনয়ী আচরণ ও সামাজিক সম্পৃক্ততা স্মরণ করে শোকপ্রকাশ করেছেন অনেকে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কমিশন ও বোর্ড Read more

হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি
হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের কেউ যেনদেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ণ Read more

উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১
উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১

উখিয়ার সীমান্ত ঘুমধুমের বর্ডারে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে 'কক্সবাজার ব্যাটালিয়ন' Read more

ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি
ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি

গত ৫ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন