পঞ্চগড়ের দেবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মেহের আলী (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন মোজাফফর ও আশিকুজ্জামান শামীম।শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকায় এশিয়ান হাইওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার বাসিন্দা। আহত মোজাফফর ও শামীম দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রী পাড়া এলাকার বাসিন্দা। তারা তিনজনই জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য।স্থানীয় সূত্রে জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে শ্রমিক ইউনিয়নের চিঠি বিতরণের উদ্দেশ্যে তিনজন একসাথে মোটরসাইকেলে করে লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফতেখারুল তৌহিদ নোমান জানান, আহত তিনজনকে হাসপাতালে আনার পর মেহের আলীকে মৃত ঘোষণা করা হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মোজাফফরকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শামীম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েল রানা বলেন, চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার Read more

বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭
বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭

বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মনি উপর হামলা Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।শনিবার (১২ এপ্রিল) সকাল Read more

রামগতিতে টাকা দিয়েও জোটেনি চাকরি, টাকা ফেরত চাইলে হুমকি
রামগতিতে টাকা দিয়েও জোটেনি চাকরি, টাকা ফেরত চাইলে হুমকি

লক্ষ্মীপুরের রামগতিতে কামরুন্নাহার নামের এক নারী শিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলার চরসেকান্তর Read more

সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলা করবে পাকিস্তান
সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলা করবে পাকিস্তান

দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ফের বিপজ্জনক উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে জম্মু ও কাশ্মীরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন