চুয়াডাঙ্গার জীবননগরে অর্নাস পড়ুয়া সাগরিকা খাতুন (২০) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ দিকে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত সাগরিকা খাতুন সুটিয়া গ্রামের স্কুলপাড়ার ইউনুস আলীর মেয়ে। সে দর্শনা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, সাগরিকা খাতুন পড়াশুনায় অত্যন্ত মেধাবী ছিল। গত ১২ এপ্রিল রাতে স্বর্ণের দুল কেনার দাবিতে মায়ের সাথে ঝগড়া করে সাগরিকা খাতুন। একই রাতে সে ৫টি ঘুমের ট্যাবলেটও সেবন করে। পরবর্তীতে সে অসু্স্থ হয়ে পড়লে ওই রাতেই তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে ১৫ এপ্রিল তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে আসার পর থেকে মা-মেয়ের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে সাগরিকা খাতুন।এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনার সততা নিশ্চিত করে বলেন, খবরটি শোনা মাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে  সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসা হয়। শনিবার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু
২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোট শুরু হ‌য়ে‌ছে। ১২ দিনব‌্যাপী Read more

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি
গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানান, ইউক্রেনের শিশুদের মতোই গাজার Read more

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা
এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা

ইসরায়েলি অবরোধের জেরে গাজার অভুক্ত মানুষের জন্য বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে কানাডা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আবারও গাজায় আন্তর্জাতিক আইন Read more

বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের
বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের

কু‌ড়িগ্রামের উলিপু‌ররে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান পায়‌নি ফায়ার সার্ভি‌সের ডুবু‌রি দল। র‌বিবার (১১ মে) বি‌কেল সা‌ড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন