কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশ্ন ‘মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন?’ একাধিকবার ইতিবাচক উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা সর্বকালের অন্যতম সেরা এই তারকা। এবারও ‘সিম্পিলিমেন্টে ফুটবল’কে সাক্ষাৎকারে পরবর্তী বিশ্বকাপে খেলার কথা বলেছেন মেসি। তবে নিজের কাছে সৎ থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে পা রাখতে চান তিনি। আগামী জুনে মেসির বয়স হয়ে যাবে ৩৮ বছর। ২০২৬ সালের বিশ্বকাপের সময় ৩৯ বছর পূর্ণ করে ফেলবেন তিনি। ওই বয়সে বিশ্বকাপ খেলা সহজ কাজ নয়। মেসি তাই প্রতিটি দিন ধরে এগোচ্ছেন। তার বক্তব্যের সারমর্ম হলো- যদি নিজের কাছে মনে হয় বিশ্বকাপ খেলার মতো ফিট আছেন এবং তিনি দলের জন্য বোঝা হবেন না তবেই খেলবেন বিশ্বকাপে। মেসি সাক্ষাৎকারে বলেন, ‘২০২৬ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার জন্য এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই, আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি এবং দলের সঙ্গে বিশ্বকাপে থাকতে চাই। কিন্তু আমি দিন ধরে ধরে এগোচ্ছি। আমি বিশ্বকাপে খেলতে পারবো কিনা এ বিষয়ে আমাকে নিজের প্রতি সৎ থাকতে হবে।’ সাক্ষাৎকারে মেসি কাতারে বিশ্বকাপ জয় নিয়ে যেমন কথা বলেছেন তেমনি ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হারা নিয়েও কথা বলেছেন। ২০১৪ বিশ্বকাপ নিয়ে নিজেকে এমবাপ্পের সঙ্গে তুলনা করেছেন তিনি, ‘এমবাপ্পে ফাইনালে চার গোল (টাইব্রেকারসহ) করেছে। তবু সে চ্যাম্পিয়ন হতে পারেনি। এটা পাগলাটে মনে হবে। যদিও সে ২০১৮ বিশ্বকাপ জিতেছে, তার একটা স্বান্তনা আছে। একই ঘটনা ২০১৪ বিশ্বকাপে আমার সঙ্গে ঘটেছিল, ওই বিশ্বকাপ ছিল আমার জন্য মানসিক যন্ত্রণার। আপনি এখনো ভাবতে পারেন, আমার দুটো বিশ্বকাপ শিরোপা থাকতে পারত।’ তারপরও কাতারে বিশ্বকাপ জেতায় নিজেকে ধন্য ও পূর্ণ মনে করেন মেসি। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও জানান, ‘আমার আর কিছু চাওয়ার নেই। শুধু বিশ্বকাপটা ছিল না। সেটাও জিতেছি, ফুটবলে সম্ভাব্য সবকিছুই অর্জন করেছি আমি। এটা বলতে পারা খুবই মূল্যবান অর্জন। আমি সবসময় বলি, ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমাকে কৃপা করেছেন, সবকিছু দিয়েছেন।’ এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার
আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার

ভারতের আসামে ছাত্র সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে ৫ বাংলাদেশের ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনা আসাম রাজ্যের শিলচর শহরের নামজাদা Read more

ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উ. কোরিয়া
ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উ. কোরিয়া

উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার (০৭ নভেম্বর) দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।গত দুই সপ্তাহে Read more

নাইক্ষ্যংছড়িতে ৬ অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক আটক
নাইক্ষ্যংছড়িতে ৬ অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৬ জন নাগরিককে আটক করেছে ৩৪ বিজিবি (কক্সবাজার ব্যাটালিয়ন)। মঙ্গলবার (৯ Read more

ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি
ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি

মাস চারেক আগে আসামে গ্রামের বাড়ি থেকে পুলিশ ডেকে নিয়ে যায় সাকিনা বেগমকে। হঠাৎই তাকে খুঁজে পাওয়া যায় ঢাকায়। আবার Read more

নড়াইলে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
নড়াইলে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন