রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শাকিল (২২)। আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের পুবাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।    এবিষয়ে মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ রোমান জানান, ছিনতাইয়ের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। ভিডিও বিশ্লেষণ করে শাকিলকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গাজীপুরের পুবাইল থেকে গ্রেফতার করা হয়।তিনি বলেন, গ্রেফতারের সময় শাকিলের কাছ থেকে একটি মোটরসাইকেল ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।ওসি আরও জানান, এই ঘটনায় বিস্তারিত তথ্য একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।  এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় করে এক তরুণ ও তরুণী একটি গলির মুখে এসে দাঁড়ান। তখন হঠাৎ একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে রিকশার সামনে থামে। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল, আর বাকি দুজনের একজন কালো শার্ট ও আরেকজন সাদা টি–শার্ট পরে ছিল। সাদা টি-শার্ট পরা যুবক কোমর থেকে একটি চাপাতি বের করে তরুণীর দিকে কোপ দেওয়ার ভঙ্গি করে ভয় দেখায়। এরপর সে তরুণীর ব্যাগ ছিনিয়ে নেয়। কালো শার্ট পরা যুবক তরুণীর গলা থেকে রুপার চেইন এবং আরেকটি ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তিনজনই একটি বাসার দিকে কিছুক্ষণ যায়। পরে আবার ফিরে এসে মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। তরুণ ব্যাগ ফেরত চাইলে ছিনতাইকারীরা সেটি তার দিকে ছুড়ে মারে। এ সময় একজন নিরাপত্তাকর্মী লাঠি হাতে এসে উপস্থিত হন, তবে তারা ততক্ষণে পালিয়ে যায়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে পুলিশ জানিয়েছে, এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ
মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে নলকুপ ও পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ Read more

বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্টের রুল
বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্টের রুল

বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্ট রুল জারি করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

মেট্রোরেলে আরও সহজ হচ্ছে টিকিট কাটা ও ভাড়া পরিশোধ সেবা
মেট্রোরেলে আরও সহজ হচ্ছে টিকিট কাটা ও ভাড়া পরিশোধ সেবা

মেট্রোরেলের যাত্রীদের টিকিট কাটা ও ভাড়া পরিশোধ আরও সহজ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার (পাঞ্চ) Read more

এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন
এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন

২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির' আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) Read more

স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন