মিথ্যা তথ্য দিয়ে ভুয়া কোম্পানির নামে ২০ কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।তিনি বলেন– অস্তিত্বহীন ইম্পেরিয়াল ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিংয়ের নামে ২০ কোটি টাকার ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন অভিযুক্তরা। এর পেছনে তাদের ষড়যন্ত্র ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।মামলার এজাহারে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ক্ষমতার অপব্যবহার করে অস্তিত্বহীন ইম্পেরিয়াল ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিংয়ের নামে ২০ কোটি টাকার ঋণ নেন। পরে আসামিরা পরস্পর যোগসাজশে ঋণের টাকা আত্মসাৎ করেন। ঋণের ওই টাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কাছ থেকে আরামিট সিমেন্ট লিমিটেডের নামে নেওয়া ঋণ পরিশোধে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।এর আগে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দ এবং ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেন আদালত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে
১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ Read more

ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল সামরিক অভিযান আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। একই সঙ্গে Read more

বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট
বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের মাছ ধরার দুই শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করার পর Read more

কিশোরগঞ্জে বিএনপির কর্মী পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক
কিশোরগঞ্জে বিএনপির কর্মী পরিচয়ে  চাঁদাবাজি, যুবক আটক

কিশোরগঞ্জে বিএনপি কর্মী পরিচয়ে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে চাঁদাবাজির সময় কাঁকন (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা Read more

ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার
ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি, ক্ষেত্রে দেশটি ৫ শতাংশ ছাড়ও দেবে Read more

খালেদা জিয়ার জানাজায় এসে এক ব্যক্তির মৃত্যু
খালেদা জিয়ার জানাজায় এসে এক ব্যক্তির মৃত্যু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মানিক। তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন