জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে একদল শিক্ষার্থী ৩৫ সদস্যের একটি ছায়া তদন্ত কমিটি গঠন করেছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জানা যায়, এই কমিটি আগামী এক মাসের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে একটি শ্বেতপত্র প্রণয়ন করবে। পরবর্তীতে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির কাছে হস্তান্তর করবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত। তিনি বলেন, ‘জুলাই-আগস্টের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২৮ জনকে বহিষ্কার করেছে। এর মধ্যে ৬ জন ঢাবির শিক্ষার্থী নন। অথচ প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শত শত শিক্ষার্থী হামলায় অংশ নেয়। সেই তুলনায় মাত্র ১২৮ জনের নাম তালিকায় অন্তর্ভুক্তি প্রহসনের শামিল।’অভিযোগ করে তিনি, ‘তালিকায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মতো প্রমাণিত হামলাকারীর নাম আসেনি। অথচ এমন অনেকের নাম এসেছে যারা হামলায় অংশই নেয়নি। এতে তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।’রিফাত আরও বলেন, ‘এই ছায়া তদন্ত কমিটির মূল কাজ হবে হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের তথ্যপ্রমাণ সংগ্রহ করে একটি শ্বেতপত্র প্রকাশ করা। আমরা আগামী এক মাসের মধ্যে সেই শ্বেতপত্র প্রকাশ করব এবং তা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনুষ্ঠানিক তদন্ত কমিটির কাছে হস্তান্তর করব।’আশঙ্কা প্রকাশ তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের প্রায় ৮ মাস পেরিয়ে গেছে। অনেক তথ্যপ্রমাণ ইতোমধ্যে হারিয়ে যেতে শুরু করেছে। এই প্রেক্ষাপটে ঘটনাটির পূর্ণাঙ্গ চিত্র সংরক্ষণ করাই আমাদের এই কমিটি গঠনের মূল উদ্দেশ্য।”ছায়া তদন্ত কমিটি ইতোমধ্যে একটি গুগল ফর্ম চালু করেছে এবং শিগগিরই একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রদান করবে, যেখানে প্রত্যক্ষদর্শীরা তথ্য জমা দিতে পারবেন। কমিটির সদস্যরা প্রতিটি বিভাগ ও অনুষদ থেকে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দর্শন বিভাগের শিক্ষার্থী সরদার নাদিম মাহমুদ শুভ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রওনক জাহান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাজিমুদ্দিন সাইফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।কমিটিতে রয়েছেন ঢাবির বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা। তারা হলেন—নাজিমুদ্দিন সাইফ, স্মৃতি আফরোজ সুমি, মিনহাজুল আলী ঈশান, রেজওয়ান আহমেদ রিফাত, নুরুল ইসলাম নাহিদ, ঐতিহ্য আনোয়ার ওহী, রওনক জাহান, জাহেদ হোছাইন, রুহুল আমিন রবিন, আবু মিশাল, সর্দার নাদিম মাহমুদ শুভ, আরিফুর রহমান, আহমেদ তানভীর, মো. আরমান হোসেন, মোনতাকিম তালুকদার, মাহমুদ রিদওয়ান, বায়েজিদ হাসান, এএএম মোজাহিদ, মো. দেলোয়ার হোসেন, তাপসী রাবেয়া, রাকিব রহমান, মো. মুঈনুজ্জামান, মুসআব আব্দুল্লাহ খন্দকার, মো. তৌফিকুল ইসলাম, মো. পাভেল আহমদ, নাফিসা তাবাসসুম মিথিলা, পারভেজ গাজী, মো. রুবায়েত হাসান রিমন, ইমরান সাদমান, আবু উবাইদা আব্দুল্লাহ খন্দকার, মো. জহির রায়হান, মো. মারুফ হাসান, মো. তরিকুল ইসলাম এবং ওমর ফাইয়াজ তামিম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও
জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও

জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচনের দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর
আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। প্রতিদিনের তুলনায় Read more

গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, দাবি হামাসের
গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, দাবি হামাসের

আলজাজিরার ৫ সাংবাদিককে হত্যার মধ্যে দিয়ে ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (১১ আগস্ট) গাজা Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘এআরএম/আরএম/এসআরএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ Read more

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি
পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আসন ২টি স্থগিত করে Read more

নতুন চুরির আতঙ্কে বদলগাছী উপজেলাবাসী
নতুন চুরির আতঙ্কে বদলগাছী উপজেলাবাসী

বর্তমানে চুরি আতঙ্কে রয়েছে নওগাঁর বদলগাছী উপজেলাবাসী। এই উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে চুরির ঘটনা। চোরেরা সুযোগ বুঝে এক রাতেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন