২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। মামলায় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহসহ প্রতিদ্বন্দ্বী ছয়জনকে বিবাদী করা হয়েছ। এই নির্বাচনের ফলাফলে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন বলে উল্লেখ করেন। মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত আমাদের আর্জি শুনেছেন। আমরা আদালতকে জানিয়েছি স্বৈরাচার সরকার নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জয়ী হলেও তাকে পরাজিত ঘোষণা করে। স্বৈরাচারের লোকজন তাকে প্রতিটি কেন্দ্রে প্রতিহত করেছে। তার ওপর হামলা হয়েছে। এসব বিষয়ে প্রতিকার চাইলেও তৎকালীন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, তিনি তো (ফয়জুল করীম) ইন্তেকাল করেন নাই। এই ইন্তেকাল কমিশন হাতপাখা প্রতীকের প্রার্থীকে পরিকল্পিতভাবে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের হয়ে পরাজিত ঘোষণা করে। তখন আইনি ব্যবস্থা এমন ছিল যে আমরা চাইলেও কোথাও প্রতিকার পাইনি। ৫ আগস্টের পর পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। তিনি আরও বলেন, বর্তমানে প্রশাসন দিয়ে বরিশাল সিটি কর্পোরেশন পরিচালিত হচ্ছে। এতে নগরবাসী কোনো নাগরিক সেবা পাচ্ছে না। আমরা চাই ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে আদালত জনগণের প্রতিনিধি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণা করবেন।মামলার অপর বিবাদীরা হলেন, গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, হরিণ প্রতীকের আলী গোসেন হাওলাদার, হাতি প্রতীকের আসাদুজ্জামান, লাঙল প্রতীকের ইকবাল হোসেন তাপস এবং টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী কামরুল আহসান রুপন।উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বিতা করেন অপর ৬ প্রার্থী। নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিতর্কিত মন্তব্য করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার, যা নিয়ে সারা দেশে সমালোচনা শুরু হয় এবং তার পদত্যাগের দাবি ওঠে।পরবর্তীতে হাতপাখার প্রার্থীর কাছে ক্ষমা চান সাবেক প্রধান নির্বাচন কমিশনার। ওই নির্বাচনে প্রকাশিত ফলাফলে বিজয়ী প্রার্থী নৌকা প্রতীকের আবুল খায়ের আব্দুল্লাহ পান ৮৭ হাজার ৮০৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি সৈয়দ ফয়জুল করীম পান ৩৩ হাজার ৮২৮ ভোট। ফলাফল নিয়ে সেই সময়েই তুমুল বিতর্ক দেখা দেয়।এদিকে ইসলামী আন্দোলনের সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা হয়েছে সংবাদটি সোশাল মিডিয়া দেখে আলোচনার ঝড় বইছে নগরবাসীর মধ্যে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি বেড়ে গেছে অস্ত্রধারী মাদক কারবারিদের উৎপাত। স্থানীয়দের অভিযোগ, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার Read more

গাজীপুরে ৩ বছর ধরে ফ্লাইওভারের নিচে অসহায় পরিবার
গাজীপুরে ৩ বছর ধরে ফ্লাইওভারের নিচে অসহায় পরিবার

ফ্লাইওভারের নিচে কাপড় দিয়ে ঘর বানিয়েছেন শেফালী বেগম। সেই ঘরে প্রতিবন্ধী সন্তান আর বৃদ্ধ স্বামীকে নিয়ে বসবাস করছেন তিনি। এমনি Read more

অনিচ্ছাকৃতভাবে পাওয়া সুদের টাকার বিধান
অনিচ্ছাকৃতভাবে পাওয়া সুদের টাকার বিধান

যারা সুদের ভয়াবহতা সম্পর্কে জানে, তারা যথাসম্ভব সুদি কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করে। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ সুদের Read more

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সাদিক কায়েম
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সাদিক কায়েম

জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং উত্তর-ফ্যাসিবাদী বাংলাদেশে ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা Read more

‘নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর’
‘নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর’

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির Read more

নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত
নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত

অধিকৃত পশ্চিমতীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরাইলি সেনার প্রাণহানি ঘটেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জিত জংশনে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত সন্দেহে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন