মোংলার প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন সংলগ্ন জয়মনিঘোল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। এসময় আমেরিকান দুতাবাসের একটি মেডিকেল টিম তাদের সাথে ছিলো।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্নআয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন উপজেলার জয়মনিঘোল ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে।বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান উপস্থিত ছিলেন।তিনি আরও বলেন, অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। এ জনসচেতনতামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন।চিকিৎসা সেবায় আমেরিকান দুতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্টের পরিচালক রায়ানরে এবং এসএসজি ইউএসবি টেলর চেজ টিলার পরিদর্শন করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানা থেকে নেতা ছাড়ানোর ঘটনায় ভুল স্বীকার হান্নান মাসউদের
থানা থেকে নেতা ছাড়ানোর ঘটনায় ভুল স্বীকার হান্নান মাসউদের

ঢাকার ধানমন্ডির একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে ‘বিশৃঙ্খলা তৈরির’ অভিযোগে আটক তিন জনকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ভুল স্বীকার Read more

গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক
গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ণ সামরিক দখল প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার Read more

বিউটি পার্লারে জালনোট ও বিদেশি অস্ত্র! আটক ৩ নারী
বিউটি পার্লারে জালনোট ও বিদেশি অস্ত্র!  আটক ৩ নারী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২২ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ Read more

নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ধান খেত থেকে শুভ সরেন (২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টায় Read more

নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন
নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের এক দশক পরও ব্যবহার হয়নি। কমিটি না থাকা Read more

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় চট্টগ্রামগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন