নাটোরে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার হয়বতপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- কুড়িগ্রামের গোপীনাথ কাশিরদাড়া এলাকার হোসেন আলী, সিরাজগঞ্জের শাহজাদপুর শরিফ ইসলাম এবং সবুজ আলী।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিটের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়বতপুর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি দল। অভিযানে ঢাকা থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।এ সময় কাভার্ড ভ্যানের ভিতরে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় এই মাদক পরিবহনের অভিযোগে হোসেন আলী, শরিফ ইসলাম এবং সবুজ আলী নামে তিনজনকে আটক করা হয়। পরে সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫
বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে Read more

আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় এবং কোনো Read more

আত্মশুদ্ধি সমাজ ও রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি: ড. খালিদ হোসেন
আত্মশুদ্ধি সমাজ ও রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি: ড. খালিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত Read more

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। পরে Read more

জুলাই সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, বাস্তবায়নও লাগবে: আলী রীয়াজ
জুলাই সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, বাস্তবায়নও লাগবে: আলী রীয়াজ

জুলাই সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, সংস্কার বাস্তবায়নও লাগবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। আজ Read more

মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা
মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন