গ্রীষ্মে বৃষ্টির বার্তা নিয়ে প্রকৃতিতে ডানা মেলছে বৈশাখ। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝরেছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে কখনো তাল মেলাচ্ছে দমকা হাওয়া এবং বজ্রপাত। তবে এই অবস্থার মধ্যেই ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।এছাড়া আজ  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।পোস্টে এই আবহাওয়াবিদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এ পূর্বাভাস লেখার সময় ব্যাপক বজ্রপাত চলছে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা ছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার উপরে। এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে হালকা পরিমাণে বজ্রপাত চলছে।বেলা বাড়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকের রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ পলাশ। এর ফলে সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা
কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১১ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

জাকসু নির্বাচনে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানা নেই প্রশাসনের
জাকসু নির্বাচনে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানা নেই প্রশাসনের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে আলোহীন হয়ে পড়েছে একাধিক ভোটকেন্দ্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

সহকর্মীর সঙ্গে গোপনে প্রেম, নেসলের সিইও বরখাস্ত
সহকর্মীর সঙ্গে গোপনে প্রেম, নেসলের সিইও বরখাস্ত

খাদ্য উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে সোমবার তাৎক্ষণিকভাবে প্রধান নির্বাহী (সিইও) লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করেছে। অভিযোগ রয়েছে, তিনি তার অধীনস্থ এক Read more

পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেছেন। আজ রবিবার Read more

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, নৌকাসহ আটক ৫
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, নৌকাসহ আটক ৫

সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি নৌকাসহ ৫জনকে গ্রেফতার করেছে চৌহালী নৌ-পুলিশ। দীর্ঘদিন যাবৎ Read more

মোদি সরকার মুসলিমবিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে: আসিফ নজরুল
মোদি সরকার মুসলিমবিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে: আসিফ নজরুল

ভারতে নরেন্দ্র মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন