আশুলিয়ায় যাত্রীবাহি লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে নিহত হয়েছেন ২ যাত্রী। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪ যাত্রী একজন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। বুধবার(১৬ এপ্রিল) সন্ধা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার আবদুল্লাহপুর বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বদরুল আলম ও হৃদয় মিয়া। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।আশুলিয়ার নারি ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর ৪ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে। আহত ২ জনের অবস্থা ভালো আছে। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হবে।স্থানীয়রা জানায়, বিকালের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। লেগুনাটি সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে গেলে ৫- ৬ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া থেকে শুধুমাত্র ‘তেল আমদানির’ কারণেই কি ভারতের উপর ‘রুষ্ট’ ট্রাম্প?
রাশিয়া থেকে শুধুমাত্র ‘তেল আমদানির’ কারণেই কি ভারতের উপর ‘রুষ্ট’ ট্রাম্প?

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান দেখে মনে হয়েছিল, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব নিয়ে Read more

গাজীপুর টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
গাজীপুর টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

একসঙ্গে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

একসঙ্গে ৭ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও পরিবর্তন এসেছে।সোমবার (১৬ মার্চ) শিক্ষা Read more

কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের সংরক্ষিত এক ইউপি সদস্যের ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ)  Read more

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর
নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মাঝে দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন