রাজবাড়ীর গোয়ালন্দে শাখা পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপারে চরম দুর্ভোগে পড়ছেন হাজার-হাজার মানুষ। দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে উজানচর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের প্রায় ৩০হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের দরফেরডাঙ্গা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকা দিয়ে পারাপার হচ্ছে স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। তাদের নিয়মিত খেয়া নৌকা দিয়ে নদী পারাপার হতে হয়। আর এই খেয়া নৌকায় পারাপার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা। এ সময় স্থানীয়রা দাবি করেন, ৫টি ওয়ার্ডের প্রায় ৩০ হাজার মানুষের পারাপারের ভরসা একটিমাত্র খেয়া নৌকা।স্থানীয় খেয়া নৌকার মাঝি আলম শেখ বলেন, ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত মানুষকে পারাপার করতে হয়। ঢাকা থেকে প্রায় অনেক রাতে লোকজন আসে। নৌকাতে ঝুঁকি নিয়েই বৃদ্ধ, বয়স্ক, শিক্ষার্থীসহ সবাই পারাপার হয়। প্রায় সময় কস্তুরীতে আটকে যায় এই নদী পথ অনেক কষ্টে আবার এই কস্তুরী সরাতে হয়। আমিও চাই এখানে একটি ব্রিজ হোক।ষষ্ঠ শ্রেণির ছাত্র রিশাদ বলেন, আমার স্কুলে যেতে হয় খেয়া নৌকা দিয়ে। প্রতিদিন আমি চারবার যাতায়াত করি এই নৌকায়। নৌকায় স্কুলে যাইতে অনেক কষ্ট হয়। যেদিন কস্তুরীতে নৌকা আটকে যায় সেদিন স্কুলে যেতে পারি না। একটা ব্রিজ হলে অনেক ভালো হয়।পূর্ব উজানচর দরফেরডাঙ্গা এলাকার আলাউদ্দিন শেখ বলেন, ‘এই নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি আমাদের দীর্ঘদিনের। আমরা এখান দিয়ে একটি রোগীকে দ্রুত হাসপাতালে নিতে পারি না। রোগীকে হাসপাতালে নিতে হলে আমাদেরকে ১২ কিলোমিটার পথ ঘুরে তারপরে হাসপাতালে নিতে হয়। আমরা কৃষি কোন পণ্য এই নৌকা দিয়ে সহজে হাটবাজারে নিয়ে যেতে পারি না। এখানে একটি সেতু হলে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়।উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, দরফেরডাঙ্গা এলাকার ওইখানে একটি ব্রিজ নির্মাণ হলে কয়েকটি এলাকার মানুষ দুর্ভোগ থেকে রক্ষা পাবে। এই ব্রিজের জন্য কৃষকের উৎপাদিত ফসল সহজেই হাটবাজারে নিয়ে যেতে পারেনা এবং ফরিদপুর হাসপাতালে রোগীকে সহজেই নিতে পারে না। ওই খানে একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় এলাকাবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল বলেন, ‘ঢাকা হেড অফিসে এই ব্রিজটি নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠাবো।’ ইতিপূর্বে বিভিন্নবার আসলে প্রস্তাবনা গেলেও হয়তোবা কিছু জটিলতার কারণে ব্রিজটি নির্মাণ করা সম্ভব হয়নি। এইবার আমরা গোয়ালন্দ এলজিইডির পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা করব এবং সকল ধরনের প্রচেষ্টার মাধ্যমে আমরা যাতে এলাকাবাসীর দুর্ভোগ কমাতে ব্রিজটি নির্মাণ করতে পারি, সেজন্য গোয়ালন্দ এলজিইডি পরিবার আন্তরিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান, এটি আমাদের এলজিডি ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট একটি কাজ। এটি আমরা যাচাই করে প্রস্তাব পাঠানোর ব্যবস্থা নিব। ওইখানে একটি ব্রিজ নির্মাণ হলে যদি এলাকাবাসীর উপকার হয় আমরা দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নিব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের
তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

ঢাকার শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এতে যানচলাচল বন্ধ হয়ে ওই এলাকা যানজটের সৃষ্টি হয়েছে।তিন দাবিতে ‘ব্লকেড Read more

গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান
গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে অ্যামাজন ও মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান। তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে Read more

বেনাপোলে কলমবিরতি অব্যাহত, আমদানি-রপ্তানি স্বাভাবিক
বেনাপোলে কলমবিরতি অব্যাহত, আমদানি-রপ্তানি স্বাভাবিক

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চতুর্থ দিনের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’ পালিত Read more

এবার ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান মেদভেদেভ
এবার ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান মেদভেদেভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে রাশিয়ার Read more

কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে খুলনায় পৌঁছান শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার Read more

চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার
চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

যশোরের চৌগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন