সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন হোসেন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের নির্দেশে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত ওই  বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেকবার সতর্ককরা হলেও কর্ণপাত না করায় তাদের বহিষ্কার করা হলো।বহিষ্কৃতরা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুব দলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী, দৌলতপুর ইউনিয়নের দুলগরা খালির সদস্য হাফিজুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্ল্যেখিতব্যক্তিদের দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া এদের কোন অপরাধের দায়-দায়িত্ব সংগঠন নিবে না। বহিস্কৃতদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা- কর্মীদের নির্দেশনা দেয়া হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৪৮) সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। সোমবার (১২ Read more

হরমুজ পাড়ি দিলো জাপান, ইতালি ও ওমানের তেলবাহী জাহাজ
হরমুজ পাড়ি দিলো জাপান, ইতালি ও ওমানের তেলবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিলো ফ্রান্স, জাপান এবং ওমানের ৩টি ট্যাংকার জাহাজ। শুক্রবার জাহাজগুলো হরমুজ পেরিয়েছে বলে Read more

সিডনিতে আর্থিক লেনদেনের অভিযোগের জবাব দিলেন তথ্য উপদেষ্টা
সিডনিতে আর্থিক লেনদেনের অভিযোগের জবাব দিলেন তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ৬ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন সোশ্যাল Read more

নোয়াখালী শহরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বন্ধ ঘোষণা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান
নোয়াখালী শহরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বন্ধ ঘোষণা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে সোমবার রাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। টানা বর্ষণে জেলার হাতিয়া ছাড়া Read more

প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১
প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১

কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন