প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয়। সেই আলোকে পাকিস্তান আমাদের দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, সার্কের অন্তর্ভুক্ত, তাই আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। একইসঙ্গে আমরা ইন্ডিয়ার সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। ভুটান, নেপালের সঙ্গেও চাচ্ছি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।প্রেস সচিব বলেন, ‘গত সপ্তাহে একটা সিদ্ধান্ত এসেছে যে নেপালের জন্য আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করব। এটার জন্য আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। সবার সঙ্গে উন্নয়নের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যেসব বিষয় আছে সব নিয়ে কথা হবে।’শফিকুল আলম বলেন, আমাদের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ।বাংলাদেশের স্বার্থ যতটুকু অক্ষুণ্ন রাখা যায়, কূটনীতিতে আমরা সেটাই করছি। তিনি আরও বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট শপথ নেওয়ার পর বলেছিলেন তার বিদেশ নীতির অন্যতম একটা দিক হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা এবং সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন। অধ্যাপক ইউনূস কিন্তু সার্ককে পুনরুজ্জীবিত করার কথা অনেকবার বলেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি সার্কের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন, ডি-৮ সম্মেলনের ফাঁকে অনেকের সঙ্গে কথা বলেছেন, দাভোসের সম্মেলনের ফাঁকে বলেছেন, বাকুতেও বলেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিসি কার্যালয়ে হট্টগোল, ইবিতে বহিরাগত প্রবেশে নিষিদ্ধ করে মাইকিং
ভিসি কার্যালয়ে হট্টগোল, ইবিতে বহিরাগত প্রবেশে নিষিদ্ধ করে মাইকিং

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গতকাল উপাচার্য কার্যালয়ে হট্টগোলকে কেন্দ্র করে এবং ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইবি Read more

ইটভাটার পেটে আস্ত পাহাড়
ইটভাটার পেটে আস্ত পাহাড়

চূড়ামনি ও লটমনি। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার সীমান্ত এলাকার ওই দুই মৌজা বছর দশেক আগেও পাহাড়, টিলা ও বনাঞ্চলে Read more

নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার মালামাল লুট, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার মালামাল লুট, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এভেস্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মীদের মারধর করে একটি কক্ষে আটক রেখে আনুমানিক ৩ কোটি ৩৪ লাখ ৩১ Read more

বাইক না পেয়ে নিজ ঘর পুড়িয়ে দিলো ছেলে!
বাইক না পেয়ে নিজ ঘর পুড়িয়ে দিলো ছেলে!

নরসিংদীর মনোহরদীতে নতুন মোটরসাইকেল কিনার আবদার পুরন না হওয়ায় বাবার সাথে ঝগড়া করে নিজ গৃহে আগুন দিয়েছে ছেলে। রবিবার (২০ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন