জাতীয় নির্বাচন এগিয়ে আসায় সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিয়েছে সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী লরেন্স উওংয়ের সঙ্গে পরামর্শের পর সোমবার পার্লমেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট থারমান শানমুগারত্মম। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে দেশটিতে।দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে ১৯৬৫ সাল থেকে ক্ষমতায় আছে পিপলস অ্যাকশন পার্টি (প্যাপ)। অর্থাৎ ১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত হওয়া প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছে প্যাপ। ব্যাপক জনপ্রিয়তা এবং  সামনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী দলের অনুপস্থিতিই এই সাফল্যের রহস্য।দলটি কত ব্যবধানে জিতবে— সেই প্রশ্ন উঠতেই পারে। কারণ সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে জয়ী হলেও বিগত নির্বাচনের তুলনায় সেবার প্যাপের ফলাফল বেশ নেতিবাচক ছিল।তাছড়া গত প্রায় ১ যুগ ধরে ধীর গতিতে হলেও সিঙ্গাপুরে বিরোধী রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটছে। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ১০টি আসন জিতেছিল বিরোধীরা যা দেশটির রাজনৈতিক ইতিহাসের একটি রেকর্ড। এর আগে কখনও কোনো নির্বাচনে আসন জয়ের ক্ষেত্রে দু’অঙ্ক ছুঁতে পারেনি বিরোধীরা।এবারের নির্বাচন সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স উওংয়ের জন্য একটি বড় পরীক্ষা। কারণ, ২০২৪ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী লি সেইন লুং পদত্যাগ করার পর এতদিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সরকার চালাচ্ছিলেন লরেন্স।৭৩৫ দশমিক ৭ বর্গকিলোমিটার আয়তনের দেশ সিঙ্গাপুরের জনসংখ্যা ৬০ লাখ ৪০ হাজার। দেশটির পার্লামেন্ট ‘পার্লামেন্ট সিঙ্গাপুর’ এককক্ষ বিশিষ্ট আইনসভা এবং এর মোট আসনসংখ্যা ১১৫টি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ভয়াবহ যানজট, স্থবির নগরজীবন
চট্টগ্রামে ভয়াবহ যানজট, স্থবির নগরজীবন

চট্টগ্রামের বুক চিরে প্রতিদিন দাপিয়ে বেড়ানো ট্রাক-কাভার্ডভ্যানের সারি এখন এই নগরের গলার কাঁটা। বন্দরের প্রবেশপথ এবং আশপাশের এলাকায় তৈরি হচ্ছে Read more

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আলোচনায় প্রস্তুত হামাস
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আলোচনায় প্রস্তুত হামাস

গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আগামী সোমবার ওয়াশিংটনে সফরে যাবেন Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য নতুন করে কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার। সরকারের এই কঠোর অবস্থানের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে Read more

টাঙ্গাইলে মহানবীকে নিয়ে কটুক্তি হিন্দু যুবক আটক
টাঙ্গাইলে মহানবীকে নিয়ে কটুক্তি হিন্দু যুবক আটক

অশ্লীল ছবিসহ   মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায়  টাঙ্গাইলের দেলদুয়ারে অখিল সরকার (৪০) নামে এক Read more

ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি
ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। Read more

মনোনয়নপত্র বাছাইয়ে চলছে শেষ দিনের আপিল শুনানি
মনোনয়নপত্র বাছাইয়ে চলছে শেষ দিনের আপিল শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রির্টানিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানির শেষ দিন আজ রবিবার (১৮ জানুয়ারি)।এদিন সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন