চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক শাখার কর্মকর্তা টাকা আত্মসাৎদের অভিযোগে আটকের পর আরেক কর্মকর্তা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শাহরাস্তি থানা পুলিশ জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসানের মৃতদেহ সুচিপাড়া বাজারস্থ আপন প্লাজার পঞ্চম তলার একটি রুম থেকে উদ্ধার করেন।  রাকিবুল হাসান শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকালে তার বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষকে অবহিত করা হয়। পরে তিনি শাহরাস্তি থানাকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে।শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ততের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়। তবে সোমবার একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ব্যাংকের ম্যানেজার থানা ও দুদুকের মাধ্যমে মামলা পরিচালনা করছেন। সেই ঘটনার সাথে আত্মহনন কারী রাকিবুল হাসান জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ অভিযোগে উল্লেখ করেন, সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন গত ২ ফেব্রুয়ারি হতে ১০ এপ্রিল পর্যন্ত ৩ জন গ্রাহকের একাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়নগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাক্তির একাউন্ট নম্বরে প্রেরণ করে। বিষয়টি নজের আসার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার
লোহাগাড়ায় শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার

লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারি Read more

মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত
মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত

মাইগ্রেনের ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিছু নির্দিষ্ট অভ্যাস বা পরিবেশ এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেনের সময় জীবনযাপনে কিছু Read more

মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার আটক
মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার আটক

১১ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক পোস্ট মাস্টারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।রবিবার (৩ Read more

এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি
এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি

একের পর এক শিশু নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ Read more

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে মারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন