বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য রানার বা পোস্টম্যানদের সময় বাঁচাতে দেওয়া হবে ইলেকট্রিক বাইক (ই-বাইক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার জিপিওতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আনুষ্ঠানিকভাবে ই-বাইকের উদ্বোধন করবেন। জানা গেছে, আধুনিক প্রযুক্তি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশের ডাক ও পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পোস্টম্যান বা রানারদের জন্য ই-বাইক বরাদ্দ দেওয়ার ফলে শহর থেকে গ্রামীণ অঞ্চল পর্যন্ত চিঠিপত্র ও পার্সেল পৌঁছাতে সময় যেমন কম লাগবে, তেমনি কর্মীদের কষ্টও লাঘব হবে। এর আগে, রবিবার (১৩ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ফেসবুক পোস্টে এ তথ্য জানান।তিনি লেখেন, বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য কয়েকটি পদক্ষেপ শুরু করা হয়েছে।পদক্ষেপগুলো সম্পর্কে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, রানার বা পোস্টম্যানদের সময় বাঁচানোর জন্য ই-বাইক বরাদ্দ, পোস্টাল অ্যাড্রেস ডিজিটাইজেশন এবং অ্যাড্রেসের বিপরীতে জিও লোকেশন ম্যাপিং করা, ডাক বিভাগের সঙ্গে বেসরকারি কুরিয়ার এবং পার্সেল সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলোর এমওইউ সাইন করে আরবান পার্সেল ডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে রুরাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা। ডাক বিভাগ গ্রামীণ অঞ্চলে পার্সেল ডিস্ট্রিবিউশনে শক্তিশালী, অন্যদিকে বেসরকারি পার্সেল সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো শহরের শক্তিশালী। এ দুইয়ের কম্বিনেশন দেশের পার্সেল ডেলিভারি নেটওয়ার্ককে শক্তিশালী করবে বলে আশা করি। আসন্ন আমের মৌসুমে ডাক বিভাগকে কীভাবে কাজে লাগানো যায়, তার জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়ব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more

আজ পল্লী বিদ্যুৎ সমিতির মহাসমাবেশ
আজ পল্লী বিদ্যুৎ সমিতির মহাসমাবেশ

অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে আজ সোমবার মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার Read more

মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক
মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে Read more

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

স্মার্টফোন ও কম্পিউটারের ওপর থেকে শুল্ক বাদ দেয়ার পর আজ সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগে বিভিন্ন Read more

ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা
ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা

ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি যোদ্ধারা। হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল Read more

নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না তেকানী ইউনিয়নের সচিব হালিম
নিয়মিত অফিসে উপস্থিত  থাকেন না তেকানী ইউনিয়নের সচিব হালিম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আব্দুল হালিমের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিত থাকা, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন