ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন করার অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় টিকটকার হুর-ই জান্নাতের স্বামী টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।সোমবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে তোহাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার এজাহারে বলা হয়, নিজের ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্ট থেকে জুয়ার বিজ্ঞাপনের প্রচার করছিলেন তোহা। অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে যুবসমাজকে জুয়া ও অনৈতিক আয়ে প্রলুব্ধ করা হয়। ফলে সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যুবসমাজ।এ ঘটনায় রোববার (১৩ এপ্রিল) টিকটকার তোহা ও তার স্ত্রী হুর-ই জান্নাতের বিরুদ্ধে মিরপুর থানায় সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে মামলা করেন মো. রিফাতুল হক শাওন, পারভেজ কবির, তৌহিদুল ইসলাম শীতলসহ মিরপুরের কয়েকজন সচেতন নাগরিক। পরে একই দিন দিবাগত রাতে তোহাকে গ্রেফতার করে পুলিশ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী আবির নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (২৫ Read more

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার

দেশে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। Read more

একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন
একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

গ্যাস সংকট কাটাতে অনুসন্ধান ও কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেসকো এলাকায় Read more

সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বার হাজার, সেবা লাইন বাস কাউন্টারকে বার Read more

কালিয়াকৈরে রেল লাইনে ট্রাকের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভিক
কালিয়াকৈরে রেল লাইনে ট্রাকের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি (হোনাখালি) এলাকায়  মালবোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন