কক্সবাজারের টেকনাফ লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে শত শত লবণ চাষী ও ব্যবসায়ীদের উপস্থিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।তথ্য নিয়ে জানা যায়, ১৪ এপ্রিল (সোমবার) টেকনাফ উপজেলার অন্তর্গত হ্নীলা ও সাবরাং ইউনিয়নে পৃথক ভাবে দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র উপজেলার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনের নেতাদের সার্বিক সহযোগিতায় এই সমাবেশটি সম্পন্ন হয়েছে।এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (খোকন) মিয়া)। টেকনাফ উপজেলা লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য সচিব সুলতান আহমদ (বিএ), জেলা লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের অন্যতম নেতা সোয়াইবুল ইসলাম সবুজসহ আরো অনেক।সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি প্রশ্ন রেখে বক্তারা বলেন দিন দিন লবণের বাজার নিম্নমুখী কেন?এটার জন্য এক মাত্র দায়ী হচ্ছে অর্থলোভী মাফিয়া সিন্ডিকেট। অনতিবিলম্বে উক্ত সিন্ডিকেট ভেঙে লবণের ন্যায্যমূল্য প্রদান করে চাষীদের অধিকার আদায় নিশ্চিত করুন। অর্থলোভী মাফিয়া সিন্ডিকেটে লবণমিল মালিকরা ৪ টাকায় দামে লবণ ক্রয় করে সেই লবণ পূণরায় ৫০ টাকা দামে বিক্রি করছে। এই মাফিয়া সিন্ডিকেট ভাঙ্গা আমাদের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অধিকার আদায় করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দাবি আদায়ের এই আন্দোলন অব্যাহত রাখারও আহ্বান জানান বক্তারা। বিসিকের তথ্য সুত্রে দেখা যায়, এ বছর চলতি মৌসুমে ৬৯ হাজার ১৯৮ একর জমিতে লবণ চাষ করছে ৪১ হাজার ৩৫৫ জন চাষি। দেশে লবণের চাহিদা ধরা হয়েছে ২৬ লক্ষ, ১০ হাজার মেট্রিক টন।সুত্র বলছে, গত ১০ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় ১৮ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ পানি ছাড়ল ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা
হঠাৎ পানি ছাড়ল ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা

পাকিস্তানের কাশ্মিরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়েছে পানির প্রবাহ। এতে করে সেখানে মাঝারি বন্যা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের Read more

শার্শা-বেনাপোলে তাল গাছের স্বল্পতা, অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখিরা
শার্শা-বেনাপোলে তাল গাছের স্বল্পতা, অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখিরা

‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই’- আবহমান গ্রাম বাংলার বাসা তৈরির যে নিখুত কারিগর, কবির Read more

ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র
ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি Read more

‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’

বিদেশ গমনে যাবতীয় কার্যাবলি ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান Read more

সখিপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সখিপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন আনু সরকারের গ্রামে শাহজালাল সরদারের বাসায় অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলেছিল ফরিদ গাজী (৩০)। Read more

বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য

দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন