নেত্রকোনার আটপাড়া উপজেলায় পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে ও সৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে।সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে এ ঘটনা ঘটেছে।অভিযুক্ত দুজন যুবদল নেতা হলেন, আটপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান, ও যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম।জানা গেছে, নেত্রকোনা আটপাড়ায় সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের প্রস্তুতি চলছিল। সকালে বর্ষবরণ অনুষ্ঠান চলাকা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গিয়ে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং হামলা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম, কামাল হোসেনসহ যুবদলের বেশ কয়েকজন সদস্য। হামলার কারণ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রয়েল সাংমাকে লাঞ্ছিত করা হয়। পরে অনুষ্ঠানটি সাময়িক বন্ধ হয়ে যায়।আটপাড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম সাংবাদিকদের বলেন, আমরা কয়েকজন একটি স্থানে বসেছিলাম। হঠাৎ একজন আমার মেসেঞ্জারে একটি ব্যানার পাঠায়, যেখানে বঙ্গবন্ধুর নাম লেখা ছিল। পরে আমরা মঞ্চে গিয়ে এ বিষয়ে জানতে চাই। এ সময় কিছুটা হট্টগোলের সৃষ্টি হয় অনুষ্ঠানষ্থলে। তখন প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করে যে ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। পরে আমরা প্রশাসনের কাছে ঘটনার জন্য ভুল স্বীকার করেছি।’এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েল সাংমা বলেন, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠানের, সাংস্কৃতিক প্রোগ্রামের দ্বিতীয় পর্ব চলাকালীন সময়ে কিছু দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে। তারা অনুষ্ঠানের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে এবং উপস্থাপক কে কিল-ঘুষি মেরেছে। তারা সরকারি কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তাদের মধ্যে নূর ফরিদ, কাইয়ুম এবং কামাল এই তিনজন ব্যক্তি আমাদের অনুষ্ঠান টাকে নষ্ট করে দিয়েছে। পরবর্তীতে আমরা পরিস্থিতি স্বাভাবিক করে পুনরায় অনুষ্ঠান চালু করেছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার
ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন কারাগারের ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।আজ রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক আদেশে Read more

“ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা
“ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা

মে দিবস উপলক্ষে ময়মনসিংহে সংহতি সমাবেশ করেছে "সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই Read more

মতিউরকাণ্ডে ১১ পুলিশ সদস্য বরখাস্ত
মতিউরকাণ্ডে ১১ পুলিশ সদস্য বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে নেয়ার সময় তাকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে পুলিশের এক Read more

১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে: আসিফ মাহমুদ
১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় পাকিস্তানের পূর্ণ সমর্থনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে Read more

পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

জম্মু-কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন