গাজীপুর মহানগরের বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টিএন্ডটি তেলিপাড়া এলাকায় মিনিবাস-সিএনজি (থ্রী-হুইলার) সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত আরো অন্তত চারজন। এঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন দিয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সারে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় এক শিশু নিহত ও সিএনজি অটোরিকশার দুই যাত্রীসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কায়সার আহমেদ।স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টর দিকে গাজীপুর মহানগরের বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মিনিবাস একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিশকাটি উল্টে গিয়ে সিএনজি অটোরিকশার শিশু যাত্রী ঘটনাস্থলেই নিহত ও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে উত্তেজিত জনতা চ্যাম্পিয়ন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রায় আধাঘন্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জিএমপির অপরাধ উত্তরের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, চ্যাম্পিয়ন পরিবহনের একটি মিনি বাস ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাবার পথে তেলিপাড়ায় সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলের পাশে চা-পানরত লোকদের উপর সিএনজিটি উল্টে আছড়ে পড়ে। এসময় এক শিশু নিহত হয়। এতে আহত হয় আরো অন্তত ৪জন।তিনি জানান, এসময় বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে নেয়। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ
কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন Read more

আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১
আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুইটি ব্যাটারী চালিত পাখি ভ্যানসহ শামীম মালিতা (২২) নামে একজনকে আটক করেছে Read more

পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি
পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি

চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি)।মঙ্গলবার(২০ মে) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. Read more

যমুনায় নাব্যতা সংকটে নৌ-চলাচল ব্যাহত
যমুনায় নাব্যতা সংকটে নৌ-চলাচল ব্যাহত

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার পানিপ্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। এ ছাড়া নদীর মাঝে Read more

বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের
বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের

আর মাত্র একদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টির নতুন আসর। যেখানে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, হংকং ও Read more

শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!
শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদ আছে কিন্তু চিকিৎসক নেই। ফলে শিশুরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন