নানা প্রতিকূলতা, চোখের জল আর হতাশা কাটিয়ে অবশেষে আবারও কলম হাতে নিতে যাচ্ছে কক্সবাজারের উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী। প্রবেশপত্র না পেয়ে প্রথম পরীক্ষায় বসতে না পারা হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের এই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের বিশেষ ব্যবস্থায় দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।শুরুতে কেউ ভাবতেও পারেনি, তাদের মতো প্রস্তুত শিক্ষার্থীরা শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মঞ্চে অংশ নিতে পারবে না। প্রবেশপত্র না পেয়ে হতভম্ব হয়ে পড়া এই কিশোর-কিশোরীদের কান্না ছুঁয়ে গিয়েছিল পুরো উপজেলা জুড়ে। কিন্তু শেষ পর্যন্ত তারা আবার আশার আলো দেখতে পাচ্ছে।বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন, “বঞ্চিত শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বোর্ডের মাধ্যমে ফরম পূরণসহ সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রবেশপত্র হাতে তুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় পরীক্ষা থেকেই তারা অংশ নিতে পারবে।”এই খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শিক্ষার্থীরা। একজন পরীক্ষার্থী জানায়,“যখন সবাই পরীক্ষা দিচ্ছে, আমরা স্কুল গেইটের বাইরে দাঁড়িয়ে ছিলাম। মনে হচ্ছিল জীবন থেমে গেল। এখন আবার কলম হাতে নিতে পারবো ভেবে বুক ভরে গেছে।”অন্য একজন বলে, “যারা আমাদের এই পরিস্থিতিতে ফেলেছে, তারা যেন কখনো অন্য কোনো শিক্ষার্থীর স্বপ্ন ভাঙতে না পারে। আমাদের জীবনের এই দাগ কোনোদিন মুছে যাবে না।”শিক্ষার্থীদের সাথে সাথে অভিভাবকরাও কিছুটা স্বস্তি পেলেও ক্ষোভ এখনও রয়ে গেছে। একজন অভিভাবক বলেন, “আমার সন্তান বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছে এই পরীক্ষার জন্য। সেই স্বপ্ন একজন প্রধান শিক্ষকের অবহেলায় মুছে যেতে বসেছিল। এর কঠোর বিচার চাই।”গত ১০ এপ্রিল শুরু হওয়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় বসতে পারেনি ১৩ জন শিক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে সৃষ্টি হয় এই বিভ্রান্তিকর পরিস্থিতি। ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিবাদে ফেটে পড়ে—সড়ক অবরোধ ও বিদ্যালয়ে বিক্ষোভ-ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটক করে প্রশাসন।তবে আপাতত, ১৩টি মন ভাঙা থেকে জোড়া লেগেছে, ১৩টি হাতে ফিরেছে স্বপ্নের কলম। দীর্ঘ প্রতীক্ষার পর তারা আবার ফিরছে পরীক্ষার টেবিলে—এটাই এই মুহূর্তে সবার জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ও পজেটিভ রক্ত বদলে এবি পজেটিভ পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রোগী
টাঙ্গাইলে ও পজেটিভ রক্ত বদলে এবি পজেটিভ পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  রোগী

ও পজেটিভ রক্তের বদলে এবি পজেটিভ রক্ত পুশ করায় আব্দুর রউফ নামের এক রোগী নানা ধরনের উপসর্গের যন্ত্রণায় মৃত্যুর সাথে Read more

চাঁদপুরে বসত ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
চাঁদপুরে বসত ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা Read more

ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের
ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার Read more

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের
দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি আদায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক Read more

নড়াইলের কালিয়ায় পেট্রোল পাম্পে ক্রেতাদের লম্বা লাইন
নড়াইলের কালিয়ায় পেট্রোল পাম্পে ক্রেতাদের লম্বা লাইন

নড়াইলের কালিয়া উপজেলায় পেট্রোল পাম্পে জ্বালানী নিতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তেল সরবরাহে বিঘ্ন ও চাহিদা বেড়ে Read more

কমছে না সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস
কমছে না সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস

রাজধানীর বাজারগুলোতে বিগত কয়েকমাস ধরেই বেশ চড়া সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে কেজিপ্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন