টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত বাছেদ উপজেলার এলেঙ্গা পৌর এলাকার ভাবলা গ্রামের আবুল হোসেনের ছেলে। রবিবার (১৩ এপ্রিল) রাতে রাজাবাড়ি রেল গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। কালিহাতীর সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে জানা যায়, রবিবার রাত সাড়ে দশটার দিকে লেফটেন্যান্ট ইশতিয়াকের নেতৃত্বে  উপজেলার রাজাবাড়ি রেল গেইট এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র দা, চাপাতি,বাটাল, কেচি ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটক মাদক ব্যবসায়ী বাছেদকে রাতেই কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, মিলল চাঞ্চল্যকর অনিয়ম
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, মিলল চাঞ্চল্যকর অনিয়ম

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগে হটলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার সকাল থেকে Read more

মহিপুরে দাঁতের ডাক্তার হারুন দেন চোখের চিকিৎসা!
মহিপুরে দাঁতের ডাক্তার হারুন দেন চোখের চিকিৎসা!

পটুয়াখালীর মহিপুর সদরের এশিয়া ডেন্টাল ক্লিনিকে চলছে অনিয়মিত চিকিৎসা কার্যক্রম। দাঁতের ডাক্তার হিসেবে পরিচিত হলেও নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার Read more

‘২০২৪ সালে শিশুদের প্রতি সহিংসতা ‘ভয়াবহ মাত্রায়’ পৌঁছেছে’
‘২০২৪ সালে শিশুদের প্রতি সহিংসতা ‘ভয়াবহ মাত্রায়’ পৌঁছেছে’

গাজা থেকে শুরু করে কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। Read more

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো নীরব, তখন সেই ছায়া পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাতেও। আন্তর্জাতিক Read more

মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বানাইল ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ Read more

ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয়, সাংবাদিকদের জন্য ইসির নীতিমালা জারি
ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয়, সাংবাদিকদের জন্য ইসির নীতিমালা জারি

ভোটকক্ষে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন