মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে এক মার্কিন কিশোর খুন করেছে তার বাবা-মাকে। উইসকনসিন অঙ্গরাজ্যের ১৭ বছর বয়সী নিকিতা ক্যাসাপ নামের ওই কিশোর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন স্বীকারোক্তিই দিয়েছে। সম্প্রতি উন্মোচিত ফেডারেল ওয়ারেন্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।  নিকিতা ক্যাসাপের বিরুদ্ধে অভিযোগ, সে শুধু তার বাবা–মাকে খুন করেই ক্ষান্ত হয়নি, এমনকি সরকারের পতন ঘটানোরও পরিকল্পনা করেছিল।গত মাসে ওয়াউকেশা কাউন্টি কর্তৃপক্ষ নিকিতা ক্যাসাপের বিরুদ্ধে সরাসরি হত্যা, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনে। তার বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারিতে মিলওয়াকির বাইরে নিজেদের বাড়িতে মা তাতিয়ানা ক্যাসাপ এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে নিকিতা। এরপর নগদ ১৪ হাজার ডলার, পাসপোর্ট এবং পালিত কুকুর নিয়ে পালায়। এর আগে কয়েক সপ্তাহ ধরে বাবা–মায়ের মৃতদেহের সঙ্গেই বাড়িতে থেকেছে সে। অবশেষে, গত মাসে কানসাসে তাকে গ্রেপ্তার করা হয়।১০ লাখ ডলার বন্ডে ওয়াউকেশা কাউন্টি জেলে আটক ক্যাসাপকে আগামী মাসে আদালতে হাজির করা হবে। কাউন্টি প্রসিকিউটররা ফেডারেল অভিযোগের একটি আভাস দিয়েছেন। সেটি গত শুক্রবার প্রকাশিত এফবিআই ওয়ারেন্টে (পরোয়ানা) বিশদভাবে বর্ণনা করা হয়েছে।ফেডারেল কর্তৃপক্ষ ক্যাসাপের বিরুদ্ধে বাবা–মাকে হত্যার পরিকল্পনা, ড্রোন এবং বিস্ফোরক কেনা এবং একজন রুশ ভাষাভাষীসহ অন্যদের সঙ্গে তার পরিকল্পনা শেয়ার করার অভিযোগ এনেছে। অ্যাডলফ হিটলারের প্রশংসামূলক তিন পৃষ্ঠার ইহুদি-বিদ্বেষী ইশতেহারে সে তার উদ্দেশ্য বিশদভাবে বর্ণনা করেছে। মিলওয়াকির ফেডারেল আদালত থেকে জারি করা পরোয়ানায় টিকটক এবং টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্যও যুক্ত করা হয়েছে।পরোয়ানায় বলা হয়েছে, ক্যাসাপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়ে একটি ইশতেহার লিখেছে বলে মনে হচ্ছে। প্রেসিডেন্টকে হত্যা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র সম্পর্কে সে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করেছিল। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেই বাবা-মাকে হত্যা করে সে।আদালতে, প্রসিকিউটররা অভিযোগ করেন, ক্যাসাপ এমন একজনের সঙ্গে যোগাযোগ করেছিল যে রুশ ভাষায় কথা বলে এবং ইউক্রেনে পালানোর একটি পরিকল্পনা শেয়ার করেছিল। কর্তৃপক্ষ তাকে কানসাসে টাকা, পাসপোর্ট, একটি গাড়ি এবং পালিত কুকুরসহ আটক করে।ফেডারেল প্রসিকিউটররা অভিযোগ করেন, ক্যাসাপের ইশতেহারে ট্রাম্পকে হত্যার কারণ এবং কীভাবে সে ইউক্রেনে থেকে যাবে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।ক্যাসাপের লেখা উদ্ধৃত করে ফেডারেল ওয়ারেন্টে বলা হয়েছে, ওই কিশোর ‘প্রেসিডেন্ট এবং সম্ভবত ভাইস প্রেসিডেন্টকেও সরিয়ে সরকারের পতন ঘটাতে চেয়েছিল।’ক্যাসাপের আইনজীবী নিকোল ওস্ট্রোভস্কির সঙ্গে ফোন এবং অনলাইনে যোগাযোগের চেষ্টা করেছিল বার্তা সংস্থা এপি। কিন্তু তিনি সাড়া দেননি।কর্মকর্তারা নিকিতা ক্যাসাপের মা ৩৫ বছর বয়সী তাতিয়ানা ক্যাসাপ এবং ৫১ বছর বয়সী মেয়ারের মৃতদেহ গত ২৮ ফেব্রুয়ারি খুঁজে পান। মেয়ার কাজে না আসায় এবং নিকিতা ক্যাসাপ প্রায় দুই সপ্তাহ ধরে স্কুল কামাই করায় পরিবারের সদস্যরা তাঁদের খোঁজ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন।কর্তৃপক্ষ ধারণা করছে, মরদেহ উদ্ধারের কয়েক সপ্তাহ আগেই বাবা–মাকে হত্যা করেছে নিকিতা ক্যাসাপ। প্রসিকিউটররা আদালতে বলেন, দম্পতির মৃতদেহ এতটাই পচে গিয়েছিল যে দাঁতের রেকর্ড দিয়ে তাদের শনাক্ত করতে হয়েছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে দুটি আসনে ৭জনের মনোনয়ন বাতিল
জয়পুরহাটে দুটি আসনে ৭জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে অসংগতি, সাক্ষর, তথ্য ভুলসহ বিভিন্ন অভিযোগে জয়পুরহাটে ৭টি মনোনয়নপত্র বাতিল ও তথ্য সঠিক থাকায় Read more

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর Read more

বাউফলে নদী ভাঙন রোধে মানববন্ধন
বাউফলে নদী ভাঙন রোধে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে নাজিরপুর ইউনিয়নবাসী। রবিবার (১৮ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী নিমদি, তাতেঁরকাঠী এলাকায় Read more

সিরাজগঞ্জে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩, আহত ১০
সিরাজগঞ্জে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩, আহত ১০

সিরাজগঞ্জের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোড়গাঁতি ব্রীজের রেলিং সঙ্গে ধাক্কা লেগে  চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত  ১০ জন। আহতদের Read more

পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০
পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০

পাকিস্তানে টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৭০০ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আরও ২৬ জন Read more

যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ
যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন