চট্টগ্রাম নগরের ডিসি হিলে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চ ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ‘ফ্যাসিবাদের দোসররা’ অনুষ্ঠানের আয়োজক দাবি করে আটকরা সেখানে হামলা চালিয়েছে।সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের মতো ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিচ্ছিল। একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে।তিনি বলেন, ‘আমরা জেনেছি, আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছিলাম ওইদিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন হামলার সময়ও ছিলো। মঞ্চ তছনছ করে ফেলেছে। আগামীকালের অনুষ্ঠান আমরা বাতিল করছি। কারণ রিস্ক নেওয়া যাবে না। আগামীকাল যে এমনটা ঘটবে না তার গ্যারান্টি কি?’ নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, আটকরা দাবি করেছে, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে জানতে চাইলে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রবিউল আলম বলেন, ‘আমরা এ ঘটনায় ৬ জনকে আটক করেছি। তাদেরকে থানায় আনা হয়েছে। তবে হামলার বিষয়ে জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি
অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করে বলেছেন, বিক্রান্ত ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক Read more

চাকরিচ্যুতদের বিক্ষোভে দিনভর উত্তেজনা, আটক ২৭ জন মুক্তি
চাকরিচ্যুতদের বিক্ষোভে দিনভর উত্তেজনা, আটক ২৭ জন মুক্তি

কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ ঘিরে টানটান উত্তেজনায় কেটেছে বুধবার (২০ আগস্ট) দিনভর। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাকরি ফেরতের দাবিতে সড়ক Read more

ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের আলোক প্রজ্জ্বলন
ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের আলোক প্রজ্জ্বলন

গাজায় ইসরায়েলি আগ্রাসন-বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও হত্যাযজ্ঞের শিকার অসংখ্য শিশু-নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোক প্রজ্জ্বলন করে গণহত্যা বন্ধের জোর দাবি Read more

স্কুল-মাদ্রাসায় ঈদের ছুটি শুরু, কলেজ-প্রাথমিকে ৩ জুন
স্কুল-মাদ্রাসায় ঈদের ছুটি শুরু, কলেজ-প্রাথমিকে ৩ জুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান লম্বা ছুটিতে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন