নরসিংদীর পলাশে  টিকটকে পরিচয়ের পর কথিত প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রেমিক ও তার বন্ধু কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন কিশোরী(১৩)। এই অভিযোগে আশিক দেওয়ান শান্ত (১৮) নামে কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছে এ ঘটনায় জড়িত তার বন্ধু।শনিবার (১২ এপ্রিল)  বিকেলে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। জানা যায়, ধর্ষণের পর প্রেমিকা অসুস্থ হয়ে গেলে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুরে আশিক দেওয়ান শান্তকে আটক করে পুলিশ। আটককৃত শান্ত শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে।পুলিশ ও স্বজনরা জানায়, আশিক ও ভুক্তভোগী মেয়েটি টিকটকের মাধ্যমে পরিচিত হয় এবং পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার আশিক মেয়েটিকে পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় ঘুরতে নিয়ে যায়। পরে চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে। এসময় আশিক দেওয়ান শান্ত ও তার এক বন্ধু মেয়েটিকে ধর্ষণ করে। এতে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে আজ শনিবার সকালে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আশিককে আটক করে পলাশ থানায় হস্তান্তর করে। আশিকের বন্ধু পালিয়ে যাওয়ায় তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভুক্তভোগী মেয়েটি নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ
ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ

কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রদলের রোহান মিয়া নামে Read more

সিটি কলেজের নামফলক খুলে নিলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা
সিটি কলেজের নামফলক খুলে নিলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে Read more

বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ
বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ

বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন নদ-নদীতে এবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে পাঙ্গাসের পোনা শিকার। অসাধু জেলেরা নির্বিচারে এসব পোনা শিকার Read more

গোলাপগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ইয়াবা উদ্ধার
গোলাপগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ইয়াবা উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৩৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা Read more

দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম
দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার (২২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন