নোয়াখালীর হাতিয়ায় বিয়ে পাগল ছোট ভাইয়ের সাথে বাগবিতন্ডার জের ধরে ছুরিকাঘাতে বড় ভাই খুন। এমন খবরে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনায় নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত ছোট ভাই মো.সাকিবকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। নিহত রাকিব উদ্দিন (৩০) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।  পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট ভাই সাবিক এর আগে ৩টি বিয়ে করে। এর মধ্যে কয়েক দিন আগে সে আরো একটি বিয়ে করে। চতুর্থ বিয়ে নিয়ে শুক্রবার রাত ২টার নিজ বাড়িতে বড় ভাই রাকিবের সাথে ছোট ভাই সাকিবের বাগবিতন্ডা বেধে যায়। একপর্যায়ে সাকিব উত্তেজিত হয়ে বড় ভাই রাকিবকে বুকে ও বুকের পাশে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে খুন করার পর ছোট ভাই সাকিব নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে তার বড় ভাইকে খুন করার বিষয়টি জানান। পরে পুলিশ তাকে নিজের গ্রাম থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।  হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।  এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় মানিকগঞ্জ জেলা পরিষদ Read more

পত্রিকা: ‘জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
পত্রিকা: ‘জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’

ভারত-বাংলাদেশ সম্পর্ক, নির্বাচনের প্রস্তুতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দেশের আইন শৃঙ্খলা নিয়ে নানা ধরনের খবর আজ ঢাকা থেকে প্রকাশিত Read more

যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান
যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন পোশাক Read more

নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুদকের ঘন্টাব্যাপী অভিযান
নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুদকের ঘন্টাব্যাপী অভিযান

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে কয়েক ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছে ময়মনসিংহ অঞ্চলের দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার(৭ মে) দুপুরে কুরপাড় Read more

ইসরায়েলের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে আইএইএ
ইসরায়েলের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে আইএইএ

ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়া ও এর পারমাণবিক প্রভাব নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) Read more

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন
মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন

মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ জানাতে এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান তুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন