কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান বাক্সে ফেলে রাখেন মানুষ। এবার পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে বেশ কিছু চিঠি ও চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে নাম-পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠিতে লেখা রয়েছে- ‘হে আল্লাহ আমি বাংলাদেশ জামাতি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। হে আল্লাহ আমার দোয়া কবুল কর। এটাই আমাদের মুসলিমদের চাওয়া, জামাতি ইসলাম, আমিন।শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে মসজিদের ১১টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক খোলা হলে অন্যান্য বস্তাবন্দী টাকা, বিদেশি মুদ্রা ও অলংকারের সঙ্গে এ চিঠিটি পাওয়া যায়।গণনার কাজে নিয়োজিত একজন সদস্য জানান, হাতে লেখা এই চিঠিতে একজন ব্যক্তি নিজের নাম উল্লেখ না করে লিখেছেন, ‘হে আল্লাহ আমি বাংলাদেশ জামাতি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। হে আল্লাহ আমার দোয়া কবুল কর। এটাই আমাদের মুসলিমদের চাওয়া, জামাতি ইসলাম, আমিন। এর আগেও এমন বেশি কিছু চিরকুট পাওয়া গেছে পাগলা মসজিদের দান সিন্দুকে। কখনো প্রেমিকা জীবনসঙ্গীকে পেতে চিঠি লিখেন। মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষা প্রকাশ পায় সেসব চিঠিতে।এর আগে গত বছরের (৩০ নভেম্বর) সিন্দুক গুলো খোলা হয়েছিল। এ হিসেবে এবার ৪ মাস ১২দিন পর আবারও সিন্দুক খোলা হয়েছে। তখন রেকর্ড ২৯ বস্তায় ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘের নীতি আজ ‘অবরুদ্ধ’, রয়েছে কঠিন পরীক্ষায়: মহাসচিব
জাতিসংঘের নীতি আজ ‘অবরুদ্ধ’, রয়েছে কঠিন পরীক্ষায়: মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক বলেছেন, আজ জাতিসংঘের নীতিমালা ‘অবরুদ্ধ’। তিনি বলেন, ‘শান্তি ও অগ্রগতির স্তম্ভসমূহ আজ দায়মুক্তি, বৈষম্য ও Read more

রিয়ালে আরও বহু বছর থাকতে চান গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে
রিয়ালে আরও বহু বছর থাকতে চান গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে

ব্যক্তিগত পারফরম্যান্স বিচারে গত মৌসুমটা দারুণ কেটেছে কিলিয়ান এমবাপ্পের। শুধু লা লিগাতেই করেছিলেন ৩৪ ম্যাচে ৩১ গোল। এই পাফরম্যান্সের কারণেই Read more

মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার
মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার

মাইনী নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী জনপদ নাড়াইছড়ি বাজার। ইতিমধ্যে বাজারের Read more

চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা

নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত Read more

আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনতা মুনছুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) Read more

মোংলায় আসন পুনর্বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা
মোংলায় আসন পুনর্বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে প্রথম দিনের মোংলা বন্দর জুড়ে চলছে হরতাল। হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন