চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১১ এপ্রিল) গভীর রাতে পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আদিব একই ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া গ্রামের গাজী বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি ওমরগণী এমইএস কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম জেলা অফিসের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা  থেকে তাকে  আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, এসএসসি পরীক্ষার আগে থেকেই একটি চক্র প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে এনএসআই অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে আদিবের নেতৃত্বে একটি চক্রের সন্ধান পায় তারা। প্রাথমিকভাবে আদিবের ব্যবহৃত স্মার্টফোন পরিদর্শনকালে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কথিত প্রশ্নপত্রের কিছু নমুনা পাওয়া যায় বলে পুলিশ জানায়।পুলিশ আরও জানায়, বিভিন্ন মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র সরবরাহ করে অসাধু উপায়ে শিক্ষার্থীদের সহায়তা করছিল। আটকের পর আদিবকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক এনএসআই কর্মকর্তা জানান, এসএসসি পরীক্ষার শুরুতে বাঁশখালীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে এমন সংবাদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। এক পর্যায়ে এনএসআই আদিব নামের ওই যুবকের নেতৃত্বে একটি চক্রের সন্ধান পায়। খবরটি পেয়ে পরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম ও বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আদিবকে  আটক করেন। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ঐগুলো বোর্ডের আসল প্রশ্ন ছিল না। তারা নিজেরা হাতে লিখে প্রশ্ন তৈরি করে টাকা হাতিয়ে নিচ্ছিল। তিনি আরও জানান, অভিযানের পূর্বেই আদিব তার মোবাইল ফোন থেকে কথিত প্রশ্নগুলো মুছে ফেলে, ফলে সেগুলো উদ্ধার করা যায়নি।বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় মাদকদ্রব্য পাচারকালে ভারতীয় মদসহ দুইজন আটক
নেত্রকোনায় মাদকদ্রব্য পাচারকালে ভারতীয় মদসহ দুইজন আটক

নেত্রকোনায় ব্যাটারি চালিত অটোরিকশার বিশেষ চেম্বারের ভিতরে করে অভিনব কায়দায় মাদকদ্রব্য পাচারকালে অবৈধ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে জেলা মাদক Read more

মথ ডালকে মুগ হিসেবে বিক্রি, স্বাস্থ্যগত ঝুঁকি
মথ ডালকে মুগ হিসেবে বিক্রি, স্বাস্থ্যগত ঝুঁকি

‘মথ’ ডালের সঙ্গে হলুদ রঙ মিশিয়ে ‘মুগ’ নামে বিপণন লক্ষ্য করা গেছে। রঙটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং উক্ত রঙে Read more

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল
টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের Read more

গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে
গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় নৌবহরে থাকা সুইডিশ জলবায়ু কর্মী Read more

যাদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে
যাদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে

মানুষ সামাজিক জীব। পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের সঙ্গী বা বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে, Read more

ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের
ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে দেশ রক্ষায় নিজ হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।গতকাল সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন