যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি প্রধান মহাসড়কের কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।শুক্রবার (১১ এপ্রিল) সকালে দক্ষিণ ফ্লোরিডায় একটি প্রধান আন্তঃরাজ্য মহাসড়কের কাছে এ ঘটনা ঘটে।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুর্ঘটনার শিকার সেসনা ৩১০ বিমানটিতে তিনজন আরোহী ছিলেন। বোকা র‍্যাটন বিমানবন্দর থেকে তালাহাসির উদ্দেশ্যে রওনা হওয়ার পর সকাল ১০টা ২০ মিনিটে এটি বিধ্বস্ত হয়। দমকল কর্মকর্তারা বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়িকে রেললাইনের ওপরে ধাক্কা দিয়েছে। এর ফলে লাইনটি বন্ধ হয়ে গেছে। বোকা র‍্যাটনের মেয়র স্কট সিঙ্গার এক বিবৃতিতে জানান, বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা গভীরভাবে দুঃখিত যে আজ আমাদের একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এই মুহূর্তে আমরা জরুরি উদ্ধারকারী এবং কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।বোকা র‍্যাটন ফায়ার রেসকিউর সহকারী প্রধান মাইকেল লাসাল এক সংবাদ সম্মেলনে বলেন, বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিমানটি মাটিতে পড়ার পর আগুনের কুণ্ডলির তৈরি হয়। এতে দুর্ঘটনাস্থলের পাশের গাড়িতে থাকা একজন আহত হয়েছেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর বোকা র‍্যাটন বিমানবন্দরের কাছে ইন্টারস্টেট ৯৫-এর কাছে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রশাসকের আশ্বাসে অনশন ভাঙলেন সাত কলেজের শিক্ষার্থীরা
প্রশাসকের আশ্বাসে অনশন ভাঙলেন সাত কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রায় ৩৩ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

মনপুরায় ব্যবসায়ী হত্যায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
মনপুরায় ব্যবসায়ী হত্যায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভোলার মনপুরায় আলোচিত ব্যবসায়ী আলাউদ্দীন হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা Read more

প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা
প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা

ইন্দোনেশিয়ায় পুলিশের নির্যাতন এবং সরকারিভাবে অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফের রাস্তায় নেমেছেন শত শত বিক্ষোভকারী। বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারী Read more

সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার Read more

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত
পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে ১ বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন