নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বালুর মাঠ থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার দক্ষিণ পাশে বালুর মাঠের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।জানা যায়, মরদেহটি উপজেলার ঝাউচর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান সিরাজুল ইসলাম। এরপর তিনি আর ফেরেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে পরদিন সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।শনিবার সকালে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঝোপের মধ্যে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, বৃদ্ধ সিরাজুল ইসলামের মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছয় বছরে বাঙলা কলেজ বাঁধনের ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ
ছয় বছরে বাঙলা কলেজ বাঁধনের ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ

‘একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের প্ল্যাটফর্ম বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট সম্প্রতি ছয় Read more

রোনালদোর ক্লাবে যোগ দিলেন ফেলিক্স
রোনালদোর ক্লাবে যোগ দিলেন ফেলিক্স

এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পথেই হাঁটছেন তারই স্বদেশী ফুটবলার জোয়াও ফেলিক্স। রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী এই Read more

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের Read more

ফের ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি
ফের ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি

পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত দাবি করেছে, পাকিস্তানি সেনারা নিয়মিত নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে Read more

একমত হওয়া বিষয়গুলোকে চূড়ান্ত রূপ দিতে হবে: আলী রীয়াজ
একমত হওয়া বিষয়গুলোকে চূড়ান্ত রূপ দিতে হবে: আলী রীয়াজ

চলতি মাসের মধ্যে যেসব বিষয়ে একমত হবে, তার চূড়ান্ত রূপ দিতে হবে- এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক Read more

জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি
জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক ভূচিত্রে বরাবরই গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত তিনবার জামায়াতে ইসলামীর প্রার্থী এখানে বিজয়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন