দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনামুখি বাজারে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া উদয়ধুল এলাকার মৃত মহসিন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে নিজের ধানের জমিতে কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের সোনামুখি বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি যাত্রীবাহী বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া জানান, নাবিল পরিবহনের কোন একটি বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে নিহতের পরিবার স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছেন। পরে আমাকে জানানো হলে, থানা পুলিশকে খবর দেওয়া হয়। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আমরা এখনো বাসটি সনাক্ত করতে পারিনি। নিহতের সুরতহাল করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের অফিসে থাকবে ক্লাব বিশ্বকাপের ট্রফি
ট্রাম্পের অফিসে থাকবে ক্লাব বিশ্বকাপের ট্রফি

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল দেখতে মাঠে হাজির Read more

ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হোক : উপদেষ্টা আসিফ
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হোক : উপদেষ্টা আসিফ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও Read more

পাবনায় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
পাবনায় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যথাযথ ধর্মীয় মর্যাদা, আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৭ জুন) সকালে Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এক সেনা সদস্য নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ খবর জানিয়েছে আল জাজিরা।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ১৮ Read more

নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

হবিগঞ্জের নবীগঞ্জে টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্বঘোষণার মাধ্যমে চার গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন