ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মাকসুদুর রহমান (৩৮) নামে এক রোগীর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষুদ্ধ হয়ে ওই হাসপাতালের সামনেই চিকিৎসককে মারধর করেছে। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ৪ টার দিকে সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মৃত মাকসুদুর রহমান উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসু মিয়ার ছেলে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. নাইমুল ইসলাম। তিনি ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।নিহতের স্বজন ও পত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে বুকে ব্যাথা নিয়ে মাকসুদুর রহমান নামের ওই ব্যাক্তিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের দেখে জরুরি বিভাগ থেকে নামাজের কথা বলে বাহিরে চলে যান। পরে নামাজ শেষে ঘন্টা খানেক পর তিনি হাসপাতালে ফিরে আসেন। এসে রোগীকে দেখে তিনি মৃত ঘোষণা করেন। স্বজনরা অভিযোগ করে বলেন, ডাক্তার নামাজ শেষ করে সিগারেট খেয়ে প্রায় ঘন্টা খানেক পর জরুরি বিভাগে আসেন। এসে রোগীকে মৃত ঘোষণা করে ছাড়পত্রে বাড়িতে মৃত্যু হয়েছে বলে লিখে দেন। এতে ক্ষুব্ধ হন তারা।এদিকে অভিযুক্ত ডাক্তারকে হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনেই মারধর করেন। এছাড়াও ওই ডাক্তারকে বহন করা পুলিশের গাড়িকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করে তারা।চিকিৎসকের অবহেলার দায় স্বীকার করে ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম বলেন, এ বিষয়ে আগামীকাল সকালে বসবো। কাগজপত্র দেখে চিকিৎসকের অবহেলা থাকলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। রোগীর স্বজনরা কিছুটা উত্তেজিত হয়েছিলো। পরে পুলিশের উপস্থিতি ও হাসপাতালের তত্বাবধায়কের কথায় স্বজনরা কিছুটা শান্ত হয়। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বিগ্নে জরুরি বিভাগে চিকিৎসা সেবা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার Read more

আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা
আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা

আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। কিডনি, ক্যান্সারসহ জটিল রোগ Read more

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে: দুদু
সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে: দুদু

বাংলাদেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি Read more

আমতলী থানা থেকে এতিমেদর জাটকা লুট!
আমতলী থানা থেকে এতিমেদর জাটকা লুট!

এতিমদের জন্য বরাদ্দকৃত ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ আমতলী থানা থেকে লুট হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় Read more

চাঁদ দেখা কমিটির সভা শুরু
চাঁদ দেখা কমিটির সভা শুরু

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে বৈঠকে Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় অবৈধভাবে সার মজুত করার অভিযোগে অভিযান চালিয়ে ৩৩০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন