চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মুসলিম উদ্দিন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন ওই এলাকার আবু তাহেরের পুত্র।পরিবারসূত্রে জানা যায়, নিহত মুসলিম উদ্দিন গুপ্তাখালী এলাকার সমুদ্র উপকূলে কোস্টাল নামক একটি প্রতিষ্ঠানের ইনচার্জ হিসেবে দায়িত্ব ছিলেন। স্থানীয় কিছু চাঁদাবাজ প্রতিদিন তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করত। কিন্তু সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় সে প্রাইভেটকারে করে  দায়িত্বরত প্রতিষ্ঠানে যাওয়ার সময় গাড়ির গতিরোধ করে তাকে কার থেকে নামিয়ে ফেলে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই বিষয়ে মুসলিম উদ্দিন এর চাচাতো ভাই মিনহাজ উদ্দিন বলেন, আমার ভাই কোস্টালের ইনচার্জ হিসাবে দায়িত্ব আছেন। কিন্তু স্থানীয় কিছু চাঁদাবাজ মোটা অংকের চাঁদা চাইতো আমার ভাইয়ের কাছে। কিন্তু আমার ভাই চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের ধারালোর ছুরির আঘাতে জীবন দিতে হলো। দুর্বৃত্তদের ছুরির আঘাতে আমার ভাইয়ের শরীরের উপরের অংশ জর্জরিত হয়ে যায়। এ বিষয়ে মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর বলেন, দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়েছে শুনেছি। এখনও কেউ কোনো মামলা করে নি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় নদীতে অভিযান: অবৈধ জালসহ আটক ৩
মেঘনায় নদীতে অভিযান: অবৈধ জালসহ আটক ৩

বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাটের মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বের জাল, চরঘেরা জালের খুঁটি জব্দসহ তিন জেলেকে আটক করা Read more

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চকরিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।বুধবার (০৫ Read more

‘চাঁদা চেয়েছে’ দ্বিতীয় শ্রেণির ছাত্র, দাবি প্রধান শিক্ষকের
‘চাঁদা চেয়েছে’ দ্বিতীয় শ্রেণির ছাত্র, দাবি প্রধান শিক্ষকের

দ্বিতীয় শ্রেণির ছাত্র তাছিন তালহাকে মারধরের কারণ জানতে গিয়ে সন্তানের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছ থেকে চাঁদাবাজ আখ্যা পেতে হয়েছে মা Read more

বিমানের দাম্মামগামী ফ্লাইট মাঝ আকাশ থেকে ফেরত এলো ঢাকায়
বিমানের দাম্মামগামী ফ্লাইট মাঝ আকাশ থেকে ফেরত এলো ঢাকায়

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দাম্মাম রুটের একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত এসেছে।সোমবার (২৮ Read more

দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক নিয়োগে ধর্ম উপদেষ্টার চিঠি
দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক নিয়োগে ধর্ম উপদেষ্টার চিঠি

প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসার দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে চিঠি দিয়েছেন ধর্ম উপদেষ্টা Read more

পার্বত্য চট্টগ্রামে স্টারলিংক চালু করবে সরকার
পার্বত্য চট্টগ্রামে স্টারলিংক চালু করবে সরকার

পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন